আপনারা যত অমানবিক হবেন তার দশগুণ ফেরত যাবে: সৈয়দ ইবরাহিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২১, ১৫:৩০আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৫:৫০

সরকারকে উদ্দেশ করে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ‘আপনারা যত অমানবিক হবেন তার দশগুণ ফেরত যাবে, আর যদি মানবিক হন তারও দশগুণ ফেরত দেবো। আসুন আমরা বাংলাদেশের রাজনীতিতে সৌজন্যবোধ এবং মানবিকতা ফেরত আনি।’

শনিবার (২০ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত গণঅনশনে এসব কথা বলেন তিনি।

সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার ওপর নির্ভর করবে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে। তিনি বলেন, আমার নেত্রী খালেদা জিয়া আজকে বন্দি। আজ নভেম্বর মাসের ২০ তারিখ। কাল ২১ নভেম্বর বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস। এ দিবসের প্রতিষ্ঠালগ্নের মহাপুরুষ, মহানায়ক যারা‑ তাদের মধ্যে এক নম্বরে রয়েছেন মেজর জেনারেল জিয়াউর রহমান। সেই বীর উত্তম জিয়াউর রহমানের সহধর্মিণী খালেদা জিয়া আজকে বন্দি। সশস্ত্র বাহিনী দিবসের আগে আমি আবেদন করলাম—এই দিবস অসম্পূর্ণ হবে যদি আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অশ্রদ্ধা করি। আর অশ্রদ্ধার নমুনা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বন্দি রাখা, তার চিকিৎসার সুযোগ না দেওয়া।

প্রধানমন্ত্রীর উদ্দেশে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, খালেদা জিয়াকে চিকিৎসা করতে দেবেন কি দেবেন না, এটাই আগামী দিনের রাজনীতিকে বিভাজন করবে। আপনি যদি খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করতে দেন বাংলাদেশের রাজনীতি একদিকে যাবে। আর যদি চিকিৎসা করতে না দেন তাহলে বাংলাদেশের রাজনীতি আরেক দিকে যাবে। আর যদি অন্যদিকে যায় আপনি প্রধানমন্ত্রী সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন না। পৃথিবীর বুকে আপনার যত বন্ধুই থাকুক তাদের কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না।

গণঅনশনে সংহতি জানিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম বলেন, ‘খালেদা জিয়া এমন দায়িত্বশীল ব্যক্তি, যিনি দলমত-নির্বিশেষে সবার কাছে স্মরণীয় ও বরণীয়। শুধু তা-ই নয়, তিন তিনবারের প্রধানমন্ত্রী এবং দেশের সবচেয়ে জনপ্রিয় একটি দলের প্রধান। তিনি আজকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। মানবিক কারণে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে তার সুচিকিৎসার ব্যবস্থা করা হোক। কারণ, তিনি দেশের সাধারণ কোনও নাগরিক নন।

/সিএ/এসটিএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী