আইনমন্ত্রীর সঙ্গে দুপুরে দেখা করবেন বিএনপির সিনিয়র আইনজীবীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২১, ০০:৩২আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ০০:৩২

খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির ১৫ জন সিনিয়র আইনজীবী। মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে সচিবালয়ে মন্ত্রীর দফতরে যাবেন তারা।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান মঙ্গলবার (২৩ নভেম্বর) রাত সোয়া বারোটার দিকে বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।

শায়রুল কবির খান জানান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর সঙ্গে মঙ্গলবার সুপ্রিমকোর্টের বিএনপিপন্থী সিনিয়র ১৫ আইনজীবী প্রতিনিধি দলের বৈঠক হবে। বেগম জিয়ার শারীরিক অসুস্থতা ও বিদেশে চিকিৎসার বিষয়টিকে কেন্দ্র করে এ সাক্ষাৎ হবে।

প্রতিনিধি দলে থাকবেন— ফজলুর রহমান, এ জে মোহাম্মদ আলী, জয়নাল আবেদীন, নিতাই রায় চৌধুরী, আহমেদ আজম খান, এ এম মাহবুব উদ্দিন খোকন, মাসুদ আহমেদ তালুকদার, তৈমুর আলম খন্দকার, বদরুদ্দোজা বাদল, রুহুল কুদ্দুস কাজল, আবেদ রেজা, আব্দুল জব্বার ভূইয়া, গাজী কামরুল ইসলাম সজল, মোহাম্মদ আলী ও ওমর ফারুক ফারুকী।

উল্লেখ্য, গত রবিবার (২১ নভেম্বর) সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস কাজল স্বাক্ষরিত চিঠির মাধ্যমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী বরাবর প্রতিনিধি দলের তালিকা প্রেরণ করা হয়।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি