খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে আরও কর্মসূচি দেবে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২১, ১৪:০৮আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৪:০৮

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আরও কর্মসূচি দেবে বিএনপি। সোমবার (২২ নভেম্বর) অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়। মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে পাঠানো দাবিতে পরবর্তী কর্মসূচি সম্পর্কে আলোচনা হয়। মহাসচিবকে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ও অঙ্গ-সংগঠনের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

দলের স্থায়ী কমিটির এক সদস্য জানান, খালেদা জিয়ার মুক্তি ও তার দেশের বাইরে চিকিৎসার দাবিতে ধারাবাহিকভাবে কর্মসূচিতে থাকবে বিএনপি। আগামীকাল বুধবার (২৪ নভেম্বর) স্মারকলিপি প্রদানের কর্মসূচি রয়েছে। এরপর এই ইস্যুতে একে-একে কর্মসূচি দেওয়া হবে। প্যাকেজ প্রোগ্রাম ঘোষণা না করে একক কর্মসূচি বাস্তবায়নের দিকে যাবে বিএনপি।

মির্জা ফখরুল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থায়ী কমিটির বৈঠকে শনিবার গণঅনশন ও রবিবার সমাবেশ কর্মসূচি ঢাকায় সফলভাবে পালনের জন্য ঢাকা মহানগরের নেতৃবৃন্দ এবং সারাদেশে জেলা পর্যায়ের নেতাকর্মীদের ধন্যবাদ জানানো হয়।

সোমবার রাত ৮টায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থায়ী কমিটির সদস্যদের বেগম জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানানো হয়। বৈঠকে অংশগ্রহণ করেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু।

 

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী