মানুষের মুক্তির জন্য লড়াই করছেন খালেদা জিয়া: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২১, ২১:৩০আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ২১:৩০

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘খালেদা জিয়া এ দেশের মানুষের মুক্তির জন্য আজীবন লড়াই করেছেন, এখনও করছেন। দেশনেত্রী খালেদা জিয়াকে দেখতে আমি আজ (বৃহস্পতিবার) হাসপাতালে গিয়েছিলাম। দেশনেত্রীর অবস্থা খুবই খারাপ।’

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাজধানীর ঢা1কেশ্বরী জাতীয় মন্দিরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রার্থনা সভা হয়েছে। সেখানে রিজভী এসব কথা বলেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে এ প্রার্থনা সভা হয়।

রিজভী বলেন, ‘তিনি গণতন্ত্রকে অন্ধকার গুহা থেকে উদ্ধার করেছেন। একবার নয়, একাধিক বার। এছাড়া দেশের নারী সমাজের জন্য, বিভিন্ন শ্রেণি-পেশার জন্য তার যে অবদান তা কেউ কখনও ভুলবে না।’

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, কেন্দ্রীয় নেতা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, গৌতম চক্রবর্তী, অর্পনা রায় চৌধুরী, নিপুন রায় চৌধুরী, এবিএম আবদুস সাত্তার, বিজন কান্তি দাস প্রমুখ।

এদিকে, বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে রাজধানীতে মশাল মিছিল হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ৭টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এই মশাল মিছিল শুরু হয়ে। এটি স্কাউট মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের প্রায় অর্ধশত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের