বিশ্বকাপ নিশ্চিত করায় নারী ক্রিকেট দলকে মির্জা ফখরুলের শুভেচ্ছা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২১, ১৮:৩২আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৮:৩২

প্রথমবারের মতো বিশ্বকাপ নিশ্চিত করায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মহাসচিব এ শুভেচ্ছা জানান। দলের চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান শুভেচ্ছা-বাণীর কথা জানান।

শুভেচ্ছাবার্তায় মির্জা ফখরুল বলেন, ‘আমাদের মেয়ে ক্রিকেটাররা তাদের খেলায় অনবদ্য নৈপুণ্য ও পারদর্শিতা দেখিয়েছেন। তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি।'

প্রসঙ্গত, প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ মিলেছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। বাংলাদেশের র‌্যাংকিং বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছরের ৪ মার্চ থেকে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। আজ (শনিবার) এক বিবৃতিতে আইসিসি বিষয়টি নিশ্চিত করেছে।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের