স্থিতিশীলতার জন্য খালেদা জিয়াকে দরকার হবে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২১, ১৪:২৫আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৫:০১

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে যদি সত্যিকার অর্থে শান্তি চান, স্থিতিশীলতা চান, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চান দেশনেত্রী খালেদা জিয়াকে দরকার হবে। অন্যথায় কেউ এখানে শান্তি-স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে না।

রবিবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেছেন, দেশের মানুষ আজ কারাগারে বাস করছে। শান্তি নেই, স্বস্তি নেই,‌ মানুষ হাসিমুখে কথা বলে না। তিনি বলেন, বেগম খালেদা জিয়া অসুস্থ,‌ অত্যন্ত অসুস্থ। প্রতিদিন চিকিৎসকরা তার জীবনরক্ষার জন্য সংগ্রাম করছেন।

তিনি বলেন, খালেদা জিয়া আমাদের গণতন্ত্রকে ফিরিয়ে দিতে পারেন। আমাদের অধিকারগুলোকে ফিরিয়ে দিতে পারেন। সে জন্য আমরা খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর দাবি বারবার করছি। আমরা শান্তিপূর্ণভাবে এই দাবি জানাচ্ছি।

মির্জা ফখরুল বলেন, আমরা তো বুঝি না, আমাদের মাথায় আসে না সমস্যাটা কোথায়? কেন আইনের কথা বলছেন—আইন ভুল দেখাচ্ছেন আপনারা। ৪০১ ধারায় সুযোগ রয়েছে, সরকার চাইলে জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে পারে।

তিনি বলেন, দেশে যদি সত্যিকার অর্থে শান্তি চান, স্থিতিশীলতা চান, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চান দেশনেত্রী খালেদা জিয়াকে দরকার হবে। অন্যথায় কেউ এখানে শান্তি-স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে না।

স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েলের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, কৃষকদল সভাপতি হাসান জাফির তুহিন, স্বেচ্ছাসেবক দলের নেত্রী বীথিকা প্রমুখ।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম