২৩ নাগরিকের বিবৃতি

চিকিৎসার সুযোগ ‘উন্নত রাজনৈতিক সংস্কৃতি’র জন্য ইতিবাচক হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২১, ০০:৫২আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ০৩:১৯

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে দেশের ২৩ জন বিশিষ্ট নাগরিক। তারা মনে করেন, ‘সরকার এ ধরনের মানবিক দৃষ্টিভঙ্গি দেখালে তা উন্নত রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টির জন্যও ইতিবাচক ভূমিকা রাখবে।’

বুধবার (১ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ কথা বলেন। ‘খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য অনতিবিলম্বে বিদেশে পাঠানোর আহবান ২৩ নাগরিকের বিবৃতি’ শীর্ষক বিবৃতির কথা বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের উদ্যোক্তা অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম।

বিবৃতিতে ডা. জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক আহমেদ কামাল, অধ্যাপক স্বপন আদনান, আলোকচিত্রী শহিদুল আলম, অধ্যাপক পারভীন হাসান, অধ্যাপক ড. আসিফ নজরুল, অধ্যাপক ড. শাহনাজ হুদা, মানবাধিকার কর্মী শিরিন প হক, নূর খান লিটন, রেহনুমা আহমেদ, হানা শামস আহমেদ, নারী নেত্রী ফরিদা আখতার ও ডা. নায়লা জেড খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ড. নাসরিন খন্দকার, মির্জা তাসলিমা সুলতানা ও অধ্যাপক সাঈদ ফেরদৌস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইদুল ইসলাম, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, গবেষক রোজিনা বেগম, সংস্কৃতিকর্মী অরূপ রাহী, সাংবাদিক সায়েদা গুলরুখ, সমাজকর্মী নাসের বখতিয়ারের নাম উল্লেখ করা হয়েছে।
 
বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুসারে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন আশংকাজনক পর্যায়ে রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন দুরারোগ্য রোগে ভুগছেন এবং করোনায় আক্রান্ত হওয়ার পর তার অবস্থার ক্রমেই আরও অনেক অবনতি হয়েছে।

‘সরকারের কাছে বেগম জিয়ার পরিবার সুচিকিৎসার জন্য তাকে অবিলম্বে বিদেশে পাঠানোর সুযোগ দেওয়ার অনুরোধ করেছে। আমরা সরকারকে এই অনুরোধ সহৃদয়তার সাথে বিবেচনা করে খালেদা জিয়াকে অনতিবিলম্বে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি’, বিবৃতিতে উল্লেখ করেন ২৩ নাগরিক।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী