খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতে ডাইরেক্ট অ্যাকশনে যেতে হবে: শামা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২১, ১২:৫১আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১২:৫১

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত সুচিকিৎসা নিশ্চিতে দেশের নারী সমাজকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তিনি বলেন, ‘আওয়ামী লীগের লোকজনও চায় বেগম জিয়ার বিদেশে চিকিৎসা নিশ্চিত হোক। তার চিকিৎসা নিশ্চিতে এখন আর বক্তব্যে হবে না, অ্যাকশনে যেতে হবে, ডাইরেক্ট অ্যাকশনে যেতে হবে।’

সোমবার (৬ ডিসেম্বর) সকালে রাজধানীর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির অনুসারী উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের আয়োজিত প্রতিবাদ সমাবেশে শামা ওবায়েদ এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘খালেদা জিয়া কেবল সাবেক প্রধানমন্ত্রী বা বিএনপির চেয়ারপারসনই নন, তিনি স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক। তিনিই এ দেশে নারী শিক্ষা বিস্তার করেছেন। তিনিই নারী শিক্ষা অবৈতনিক করেছেন। তিনি এখন শেখ হাসিনার প্রতিহিংসার মামলায় বন্দি। তার কারণেই তিনি উন্নত সুচিকিৎসা পাচ্ছেন না।’

খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে দেশের নারীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান শামা।

‘যখন বিএনপি, জিয়া পরিবার সমস্যায় পড়েছে, দলের তৃণমূল তখনই এগিয়ে এসেছে’ বলে মন্তব্য করেন শামা ওবায়েদ।

সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারাও বক্তব্য রাখেন।

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী