ডা. মুরাদের রেজিস্ট্রেশন বাতিলের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ ডিসেম্বর ২০২১, ১৯:৪২আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ২০:১৫

ডা. মুরাদ হাসানের রেজিস্ট্রেশন বাতিলের দাবি জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘দলমত নির্বিশেষে সমগ্র চিকিৎসক সমাজ মনে করে, মুরাদ হাসানের নামের আগে ডা. (ডাক্তার) যোগ করলে সম্মানজনক এই মহান পেশাকে অসম্মানিত করা হবে। তাই বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) প্রতি তার রেজিস্ট্রেশন বাতিলের জোর দাবি জানাচ্ছি।’

মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাতে বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

রফিকুল ইসলাম বলেন, ‘ডাক্তারদের সব সংগঠন থেকে মুরাদের অব্যাহতি প্রত্যাশা করে। জিয়া পরিবারকে নিয়ে করা তার কাল্পনিক, মনগড়া, অশ্রাব্য ও অরুচিকর বক্তব্যের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি।’

তিনি বলেন, ‘ডা. মুরাদ হাসান আজ পুরো চিকিৎসক সমাজের কাছে ধিকৃত একটি নাম। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ঔদ্ধত্যপূর্ণ আচরণ, বিভিন্ন অডিও ক্লিপে প্রচারিত কুরুচিপূর্ণ মন্তব্য ডাক্তার সমাজের ভাবমূর্তি বিতর্কিত করেছে।’

/এসটিএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি