আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণের আহ্বান রিজভীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০২১, ১৯:৪৮আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১৯:৪৮

গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার ও কথা বলার অধিকার আদায়ের লক্ষ্যে আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে রিজভী এ আহ্বান জানান। 

রিজভী বলেন, ‘আমরা আজ অধিকার হারা, স্বাধীনতা হারা। কথা বলা ও চলাচল করার স্বাধীনতা থেকে বঞ্চিত। মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল গণতন্ত্র। কিন্তু দেশে আজ সেই গণতন্ত্র নেই, ভোটের অধিকার নেই, কথা বলার স্বাধীনতা নেই। মুক্তিযুদ্ধের সমস্ত অর্জনকে ধ্বংস করেছে এই সরকার।’

জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাকির হোসেন রোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তম। এতে আরও উপস্থিত ছিলেন- বিএনপির নিতাই রায় চৌধুরী, ডা. রফিকুল ইসলাম, জাসাসের ইথুন বাবু, জাহাঙ্গীর আলম রিপন, মীর সানাউল হক, আহসান উল্লাহ চৌধুরী প্রমুখ।

এদিকে, জাসাসের ঘোষিত কমিটির বিরুদ্ধে আরও একটি অংশ একটি পক্ষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের