নারায়ণগঞ্জে নতুন ভারপ্রাপ্ত আহ্বায়ক দিয়েছে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২১, ২৩:৫৩আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ২৩:৫৩

দলের জেলা কমিটির বর্তমান আহ্বায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করায়  তার স্থলে নতুন ‘ভারপ্রাপ্ত আহ্বায়ক’  নিয়োগ দিয়েছে বিএনপি। নির্বাচনকালীন সুনির্দিষ্ট সময়ের জন্য মনিরুল ইসলাম রবিকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। রবিবার (২৬ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে বাংলা ট্রিবিউনকে তৈমুর আলম খন্দকার এসব তথ্য জানান।

তৈমুর আলম বলেন, ‘আমি তো নির্বাচন করছি। এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশে চিকিৎসার দাবিতে দলের কর্মসূচি চলছে। দলের দায়িত্বে থেকে এখন এসব কর্মসূচিতে যুক্ত করে আচরণবিধির প্রসঙ্গ আসে। এ কারণে দলের নেতৃত্বের সঙ্গে আলাপ-আলোচনা করার পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তৈমুর আলম খন্দকার বলেন, ‘একটি নির্দিষ্ট সময়ের জন্য মনিরুল ইসলাম রবিকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচনকালীন তিনি এ দায়িত্ব পালন করবেন।’

গত ৩০ ডিসেম্বর তৈমুর আলম খন্দকারকে আহ্বায়ক ও অধ্যাপক মামুন মাহমুদকে সদস্য সচিব করে নারায়ণগঞ্জ জেলা কমিটি অনুমোদন দেয় বিএনপি। এ বছরের ১ জানুয়ারি এ কমিটি প্রকাশিত হয়। আগামী বছরের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৈমুর আলম খন্দকার।

বিএনপির স্থায়ী কমিটির একটি সূত্রে জানা গেছে, ইতোমধ্যে জেলার মূল দায়িত্বে থেকে তৈমুর আলম খন্দকার দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করায় বিএনপির কয়েকজন সিনিয়র নেতা বিষয়টি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে তুলে ধরেছেন। আবার কেউ-কেউ বিষয়টিকে সামনে আনার পরিকল্পনাও করছিলেন। বিশেষ করে দলের শৃঙ্খলাভঙ্গের কারণে কেন্দ্রীয় একাধিক নেতার অব্যাহতি পাওয়ার পর এই অবস্থায় তৈমুর আলম খন্দকার বহিষ্কারের মুখোমুখি হচ্ছেন- এমন কথাও চাউর হয়েছে।

যদিও দলের কেন্দ্রীয় এক নেতা বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, দলের শীর্ষ নেতৃত্বের অনুমতি নিয়েই নির্বাচনে অংশ নিচ্ছেন তৈমুর আলম খন্দকার।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
১৩ সিটিতেই একক নির্বাচন করতে চায় তিন দল, সম্ভাব্য প্রার্থী কারা? 
বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে, ৬ মাসে অজনপ্রিয় হয়ে পড়েছে সরকার: সারজিস
রাজমিস্ত্রির ঠিকাদারের কাছে চাঁদা দাবি, কৃষক দল নেতা ও জামায়ত কর্মীর বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
সহজ শর্তে ঋণের প্রলোভন, ৩১ অ্যাপ ব্যবহারে সতর্ক করলো বিএফআইইউ
সহজ শর্তে ঋণের প্রলোভন, ৩১ অ্যাপ ব্যবহারে সতর্ক করলো বিএফআইইউ
বিমানবন্দরে বিপুল পরিমাণ কুশসহ ফের ২ ভারতীয় নাগরিক গ্রেফতার
বিমানবন্দরে বিপুল পরিমাণ কুশসহ ফের ২ ভারতীয় নাগরিক গ্রেফতার
রাজধানীতে দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
রাজধানীতে দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
নেপালের ভয়াবহ বন্যার পেছনে চীন? যা বলছে বেইজিং
নেপালের ভয়াবহ বন্যার পেছনে চীন? যা বলছে বেইজিং
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন