খালেদা জিয়া ইস্যুতে ১২ জানুয়ারি থেকে ফের সমাবেশ করবে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট     
০৪ জানুয়ারি ২০২২, ১৬:২৩আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১৬:৪৬

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশে চিকিৎসার দাবিতে জেলা পর্যায়ে আবারও সমাবেশ কর্মসূচি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আগামী ১২ জানুয়ারি থেকে জেলা পর্যায়ে এই কর্মসূচি শুরু করবে দলটি।

মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে  এ কথা জানানো হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দলীয় সূত্র জানায়, বিস্তারিত কর্মসূচি ও শিডিউল তৈরি করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিডিউল অনুমোদন করবেন।

সূত্র আরও জানায়, ইতোমধ্যে অন্তত ২৫-২৬টি জেলায় সমাবেশ করেছে বিএনপি। কয়েকটি জেলায় ১৪৪ ধারা জারির মধ্যে সমাবেশ হলেও কিছু জেলা বাকি রয়েছে।  ওই সব জেলায় আবারও সমাবেশ করার চেষ্টা করা হবে। মির্জা ফখরুল নতুন করে  বাকি ৩৪ জেলায় সমাবেশের শিডিউল তৈরি করছেন। কোন নেতা কোন জেলায় অংশগ্রহণ করবেন— এই তালিকা প্রস্তুত হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনুমোদনের পর তা গণমাধ্যমে প্রচার করা হবে।

স্থায়ী কমিটির বৈঠকে সম্প্রতি টঙ্গী ও চট্টগ্রামে র‌্যাবের নির্যাতনে দুই জনের মৃত্যুর যে সংবাদ প্রকাশিত হয়েছে, এতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। তথ্যাদি সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মানবাধিকার সম্পাদক আসাদুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী