ইসি গঠনে প্রধানমন্ত্রীর ইচ্ছারই প্রতিফলন হচ্ছে: রিজভী 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২২, ১৩:৪৫আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১৩:৪৬

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সার্চ কমিটি নিয়ে বলেন, যে সার্চ কমিটি উপস্থাপন করা হয়েছে তাতে প্রধানমন্ত্রীর ইচ্ছারই প্রতিফলন হচ্ছে। আমরা আগেও বলেছিলাম, মুজিব কোটের মানুষরাই এর দায়িত্ব পাবে। এটি শুধু রিহার্সেল চলছে। যেভাবে একতরফাভাবে হুদা কমিশন, রকিব কমিশন গঠন করেছিলেন সেরকম আরেকটি কমিশন গঠন করছেন তারা।

সোমবার (২৪ জানুয়ারি) সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো'র ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার বনানীস্থ কবরে কোরানখানি, ফাতিহা পাঠ এবং শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

সম্প্রতি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক হানিফের দেওয়া বক্তব্যের জবাবে রিজভী বলেন, ‘আমি আগেও বলেছি, তাদের এবং আমাদের মাঝে পার্থক্য রয়েছে। তারা একটি একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে চায় আর বিএনপি চায় বহুদলীয় গণতন্ত্র। তাদের এবং আমাদের বক্তব্যেতো পার্থক্য থাকবেই।’ 

তিনি বলেন, ‘আইন প্রণয়ন করতে হলে সংসদে আইন পাস করতে হয়। কিন্তু কোন সংসদে পাস করবে? এখনতো একদলীয় ও বাকশালি পার্লামেন্ট। সেখানে যে আইন হবে তা প্রধানমন্ত্রীর ইচ্ছাতেই হবে। যে সংসদে জনগণের কোনও অংশগ্রহণ নেই, সেই সংসদে আইন পাস হলে তা হবে বাকশালি আইন।’

প্রয়াত আরাফাত রহমান কোকো'র স্মৃতিচারণ করে রিজভী বলেন, ‘অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের দাবিতে যখন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া নেতৃত্ব দিচ্ছিলেন, তখন সেই গুলশানের বিএনপি কার্যালয় অবরুদ্ধ রাখার জন্য চারিদিকে বালুর ট্রাক, কাঠের ট্রাক রাখা হয়েছিল। গোল মরিচের স্প্রে করা হয়েছিল। তখন প্রবাসে থাকা দেশনেত্রীর ছোট সন্তান আরাফাত রহমান কোকো মায়ের প্রতি এই অন্যায়, অবিচার সহ্য করতে পারেননি। এই কষ্টে মৃত্যুবরণ করেন তিনি। লাশ দেশে আনা হলো গুলশান কার্যালয়ে অবরুদ্ধ মায়ের কাছে। অবরুদ্ধ মায়ের কোলে সন্তানের লাশ দেখে শুধু খালেদার পরিবারই নয়, গোটা জাতি শোকে বিহ্বল হয়ে পড়ে। এত অত্যাচার, অবিচার, অনাচার শুধু খালেদা জিয়াকে দুর্বল করার জন্য।’

‘কোকোর মৃত্যু নিছক একটি মৃত্যুর ঘটনা নয়’ দাবি করে তিনি বলেন, ‘তার এই মৃত্যু সামগ্রিক আন্দোলন, গণতন্ত্র মুক্তি আন্দোলন, জনগণের মুক্তির আন্দোলনে আত্মাহুতি। আমরা যদি গণতন্ত্র পুনরুদ্ধার করে ফিরিয়ে আনতে পারি, তাহলে তার এই আত্মদান সার্থক হবে।’

তিনি বলেন, ‘আজ তারেক রহমান মামলার হুলিয়া নিয়ে দেশের নেতৃত্ব দিচ্ছেন। আল্লাহ জনগণের দোয়া ও আশির্বাদে তারেক রহমানকে আরও শক্তি দেবেন এবং দেশনেত্রী খালেদা জিয়া অচিরেই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাআল্লাহ।’

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী