সবাইকে নিয়ে অধিকার আদায় করতে হবে: আমির খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২২, ১২:৫১আপডেট : ০৩ মার্চ ২০২২, ১২:৫১

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,‘সব ধর্মের মানুষকে নিয়ে একসঙ্গে চলার যে প্রত্যয় নিয়ে বিএনপি সৃষ্টি হয়েছিল, তার মূল কারণ ছিল সব জাতির, সব চিন্তা-ভাবনার সবাইকে নিয়ে এই দেশ গড়তে হবে, দেশকে এগিয়ে নিতে হবে।’

বৃহস্পতিবার ( ৩ মার্চ) দুপুরে রাজধানীর বাসাবো বৌদ্ধবিহার বৌদ্ধ ধর্মীয় নেতা মহাসংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন আমির খসরু। দলের পক্ষ থেকে এই শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আরও অনেকের আসার কথা রয়েছে।

আমির খসরু বলেন, ‘আমরা সবাই যেন একসঙ্গে চলতে পারি, সে জন্য আমরা ভালোবাসা জানাতে, শ্রদ্ধা জানাতে আজকে এসেছি। ভবিষ্যতে খারাপ সময়-ভালো সময়, সুখ-দুঃখে যেন সবকিছু চিন্তা করতে পারি, ভাবতে পারি। দেশকে নিয়ে, মানুষকে নিয়ে, দেশের মানুষের অধিকার নিয়ে আমরা চিন্তা করি।’

তিনি বলেন, ‘আমরা মনে করি, ভোটাধিকার, কথা বলার অধিকার সবাই মিলে আদায় করতে হবে। এখানে সবার অংশগ্রহণের প্রয়োজনীয়তা আছে।’

সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু উল্লেখ করেন, কোনও বিশেষ ভাষা, বিশেষ সংস্কৃতি বা বিশেষ কোনও ধর্মের ভিত্তিতে কোনও জাতি গড়ে তোলা সম্ভব নয়। সব জাতি, সব ভাষার মানুষকে নিয়ে একতাবদ্ধভাবে বাংলাদেশি জাতীয়তাবাদের চিন্তায় দেশ গড়তে হবে।

এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আব্দুস সালাম, অধ্যাপক সুকোমল বড়ুয়া, সমবায় ও পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক গৌতম চক্রবর্তীসহ অনেকে উপস্থিত ছিলেন।

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
দেশে গণমাধ্যমের মুক্ত পরিবেশ বিরাজ করছে: রিজভী
বিজিবির ক্যাম্পে ঢুকে হুমকি, বিএনপির ৪ নেতাসহ ছয় জন কারাগারে
ঢাকার দুই সিটিতে জামায়াত-এনসিপির প্রার্থী চূড়ান্ত, বিএনপির কারা? 
সর্বশেষ খবর
মাননীয় বাদ, নিজ দফতর থেকেই নিয়ম বাস্তবায়ন শুরু প্রধানমন্ত্রীর
মাননীয় বাদ, নিজ দফতর থেকেই নিয়ম বাস্তবায়ন শুরু প্রধানমন্ত্রীর
রকেট ডিজাইন ছেড়ে বেবি ফুডের ব্যবসা, বছরে কোটি রুপি আয় তরুণীর
রকেট ডিজাইন ছেড়ে বেবি ফুডের ব্যবসা, বছরে কোটি রুপি আয় তরুণীর
২৫ সেপ্টেম্বর থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী
২৫ সেপ্টেম্বর থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী
মুম্বাই থেকে ঢাকায় এলো ফ্লাইট, ৭ যাত্রীর ব্যাগে আট লাখ টাকার মদ
মুম্বাই থেকে ঢাকায় এলো ফ্লাইট, ৭ যাত্রীর ব্যাগে আট লাখ টাকার মদ
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর