আরও একটা  মুক্তিযুদ্ধে নেমে দেশকে মুক্ত করতে হবে: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০২২, ১৪:৫৭আপডেট : ০৬ মার্চ ২০২২, ১৪:৫৭

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ১৯৭১ সালে যুদ্ধ করেছিলাম একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য। আমাদের সেই মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হলে সকলকে ১৯৭১ সালের মতো ঐক্যবদ্ধ করতে হবে। প্রয়োজন হলে আরও একটা  মুক্তিযুদ্ধে নেমে এ দেশকে মুক্ত করতে হবে, দেশের জনগণকে মুক্ত করতে হবে।

রবিবার (৬ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের যুদ্ধ শুরু হচ্ছে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় বসানোর জন্য নয়। আমাদের এই যুদ্ধ আমাদের অধিকারকে ফিরে পাওয়ার জন্য। বাংলাদেশের মানুষ এদেশের মালিক। এ যুদ্ধ হবে তাদের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য।

তিনি বলেন, আমাদের দেশের মানুষ ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করতে চায়। আর তারা কখনওই এই ভোটের মাধ্যমে নির্বাচিত হবার পক্ষে নয়। আজকে তারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে কেন? কারণ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে তারা কখনওই নির্বাচিত হতে পারবে না।

নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির পিছনে আওয়ামী লীগ নেতারা জড়িত মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, আজকে এই মূল্যবৃদ্ধির পিছনে একটাই কারণ। আর সেই কারণটা হচ্ছে আওয়ামী লীগের মন্ত্রী এবং নেতাদের দুর্নীতি। আজকে তারা এই দুর্নীতি থেকে ফুলে-ফেঁপে বড় হচ্ছে। সয়াবিন তেলের দাম বাড়ছে কেন? কারণ সয়াবিন তেলের যারা ব্যবসা করে তার পেছনে রয়েছে আওয়ামী লীগ।

মির্জা ফখরুল আরও বলেন, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধ তখনই সম্ভব হবে যখন একটা গণতান্ত্রিক সরকার আসবে। মানুষের নিরাপত্তা দেওয়া সম্ভব হবে তখনই যখন গণতান্ত্রিক সরকার আসবে। স্বাস্থ্য, শিক্ষা নিশ্চিত করতে পারবো তখনই যখন একটা গণতান্ত্রিক সরকার আসবে। এবং সেই সরকার আসতে হবে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে, জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। এবং সেই সরকারের অধীনে, নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় জনগণের ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। আর এইটাই হবে বাংলাদেশের জন্য ১৯৭১ এর চেতনা বাস্তবায়ন করা।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল সভাপতি আসাদুজ্জামান রিপন, ঢাকা উত্তরের আহবায়ক আমানউল্লাহ আমান, ছাত্রদলের সভাপতি ফজরুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের