মওদুদ আহমদ ও খন্দকার দেলোয়ারের মৃত্যুবার্ষিকীতে বিএনপির কর্মসূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২২, ১৪:২৬আপডেট : ১৫ মার্চ ২০২২, ১৪:৩৩

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও দলটির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। আগামীকাল ১৬ মার্চ মওদুদ আহমদের প্রথম ও খন্দকার দেলোয়ারের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা, নোয়াখালী ও মানিকগঞ্জে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা অংশ নেবেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, ওই দিন সকাল ১০টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে মওদুদ আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের কবর জিয়ারত ও আলোচনা সভা হবে। এতে অংশগ্রহণ করবেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বেলা ৩টায় নোয়াখালীর কবির হাটে মওদুদ আহমদের সংসদীয় এলাকায় আলোচনা সভায় অংশ নেবেন স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

আগামীকাল (১৬ মার্চ) বুধবার দুপুর ১২টায় (জহুর পূর্ব) মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার পাচুরিয়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে করব জিয়ারত ও আলোচনা সভা হবে। এতে অংশগ্রহণ করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া, আগামী শনিবার (১৯ মার্চ) খন্দকার দেলোয়ার হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বেলা ৩টায় জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় আলোচনা সভা হবে।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৬ মার্চ মওদুদ আহমদ ও ২০১১ সালের ১৬ মার্চ মারা যান খন্দকার দেলোয়ার হোসেন। দুজনই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান। নির্বাচিত সংসদ সদস্য হওয়ার পাশাপাশি মওদুদ আহমদ সাবেক প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, উপপ্রধানমন্ত্রী, আইন, সংসদ ও বিচার বিষয়ক মন্ত্রীসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক মুজিবনগর সরকারের মুক্তিযুদ্ধের ‘পোস্টমাস্টার জেনারেল’ হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

খন্দকার দেলোয়ার হোসেন পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার কারণে একুশে পদকে ভূষিত হয়েছিলেন রণাঙ্গনের এই মুক্তিযোদ্ধা। এক-এগারোর সামরিক প্রভাবিত সরকারের সময়ে বিএনপির নেতৃত্বের প্রতি অবিচল থেকে সংগঠনের নেতৃত্বে দেওয়ায় বিএনপিতে এখনও সেই ভূমিকা প্রশংসিত।

 

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী