বিএনপি কখনও বিদেশিদের কাছে ধরনা দিয়ে ক্ষমতায় আসেনি: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২২, ১৫:১৪আপডেট : ২১ মার্চ ২০২২, ১৫:১৪

‘বিএনপি বিদেশিদের কাছে ধরনা দেয়’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়ায়দুল কাদেরের এমন মন্তব্যের প্রতিউত্তরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি বিদেশিদের কাছে ধরনা দিয়ে কোনোদিন ক্ষমতায় আসেনি। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন মধ্য দিয়ে, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে। নির্বাচনে জিতে খালেদা জিয়ার নেতৃত্বে এই দল ক্ষমতায় এসেছে জনগণের ভালোবাসা নিয়ে।’

সোমবার (২১ মার্চ) জাতীয় প্রেস ক্লাব মিলানায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজনে ‌‘মুক্তিযুদ্ধের প্রত্যাশা ও আজকের বাংলাদেশ এবং চলমান রাজনৈতিক সংকট উত্তরণে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে দেশকে রক্ষা করতে হলে, মানুষকে রক্ষা করতে হলে, রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে, বিদ্যমান পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এর জন্য এই সরকারকে বিদায় করা ছাড়া আর কোনও বিকল্প নেই।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে একটি জাতীয় ঐক্য সৃষ্টির কথা বলেছি। বাংলাদেশের সব রাজনৈতিক দল, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, তাদের আহ্বান জানিয়েছি; আসুন, সবাই গণতন্ত্রকে পুনরুদ্ধারের লক্ষ্যে ঐক্যবদ্ধ হই এবং দুর্বার গণআন্দোলন গড়ে তুলি। সে আন্দোলনের মধ্য দিয়ে ১৯৭১ সালে স্বাধীনতার যে প্রত্যাশা—একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা, একটা গণতান্ত্রিক রাষ্ট্র, সেটাকে আমরা প্রতিষ্ঠা করি।’

অনুষ্ঠানে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আজকে অত্যন্ত কষ্ট হয়, স্বাধীনতার ৫০ বছর পরে আমাদের কী প্রত্যাশা ছিল, কী আমরা পেয়েছি, আবার পাওয়ার জন্য কী করণীয়—এই বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হয়। যারা আমরা মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছি, মুক্তিযুদ্ধের রণাঙ্গানে কাজ করেছি, তাদের ৫০ বছর পরে এ বিষয় নিয়ে আলোচনা করতে হবে; এর থেকে দুর্ভাগ্য একটি জাতির জন্য আর হতে পারে না।’

তিনি বলেন, ‘আজকে দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব নেই। একটা পরিবারের কাছে সার্বভৌমত্ব বন্দি। আজকে সীমান্ত এলাকায় বাংলাদেশের মানুষের প্রাণহানি হচ্ছে অন্যায়ভাবে। কিন্তু তার কোনও প্রতিবাদ করার ক্ষমতা এই সরকারের নেই। এই সরকার দেশকে যে অর্থে স্বাধীন-সার্বভৌমত্ব রক্ষার কথা ছিল, তাতে তারা ব্যর্থ হয়েছে।’

দলের স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘আওয়ামী লীগ বারবার গণতন্ত্রকে হত্যা করছে। আর আমাদের নেত্রী খালদা জিয়া গণতন্ত্রকে পুনরুদ্ধারের লড়াই করে গেছেন।’

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন গণ-অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া, বিএনপি ঢাকা দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, সাংবাদিক নেতা শওকত মাহমুদ প্রমুখ।

 

/জেডএ/আইএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী