গণতন্ত্রই আজ বন্দি: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২২, ১২:২৭ আপডেট : ২৫ মার্চ ২০২২, ১২:২৭

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করে মূলত গণতন্ত্রকেই আজ বন্দি করা হয়েছে। স্বাধীনতার সকল অর্জনকে মুছে দিয়ে অমানবিক দুঃশাসন টিকিয়ে রাখতে জনগণকে কণ্ঠরুদ্ধ করার জন্য নানা কালাকানুন, গুম, অপহরণ, বিচার বহির্ভূত হত্যার অমানবিক নিষ্ঠুরতার সীমাহীন আবর্তের মধ্যে দেশকে ঠেলে দেওয়া হয়েছে।’

শুক্রবার (২৫ মার্চ) সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘এ বছর আমরা মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছি। সুবর্ণজয়ন্তীর এই ক্ষণে আমি দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। কামনা করি তাদের সুখ, শান্তি ও সমৃদ্ধি।’

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘আজকের এই মহান দিবসে আমি সশ্রদ্ধচিত্ত্বে স্মরণ করি মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধিনায়ক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে- যার ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে এদিনে গোটা জাতি সৃষ্টি সুখের উল্লাসে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আমি গভীর শ্রদ্ধা জানাই সকল জাতীয় নেতার প্রতি, যারা দেশ ও জাতির জন্য অসামান্য অবদান রেখেছেন।’

বিএনপির মহাসচিব আক্ষেপ করে বলেন, ‘রক্তধারায় স্নাত মহিমান্বিত আমাদের স্বাধীনতা। কথা ছিল একটি পতাকা পেলে দেশের মানুষ সুখে শান্তিতে থাকবে। কিন্তু দেশের মানুষ সেই সুখ, শান্তি পায়নি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য আজও দেশি-বিদেশী চক্রান্তকারীরা নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।’

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
স্থানীয় নির্বাচনে প্রভাব বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না: চিফ হুইপ
বিএনপির কাউন্সিল ঘিরে ‘ধোঁয়াশা’, আগেই ভারমুক্ত হচ্ছেন রিজভী?
চাঁদাবাজ-দখলদারদের বিএনপিতে জায়গা নেই: চিফ হুইপ
সর্বশেষ খবর
প্রকাশ্যে নানা পাটেকরের ময়নাতদন্তের রিপোর্ট, যা জানা গেলো
প্রকাশ্যে নানা পাটেকরের ময়নাতদন্তের রিপোর্ট, যা জানা গেলো
তাসকিনকে পেছনে ফেলে বাংলাদেশের দ্রুততম পেসার এখন হাসান
তাসকিনকে পেছনে ফেলে বাংলাদেশের দ্রুততম পেসার এখন হাসান
নিয়োগ, কোচিং, ভর্তি: বারবার কেন আলোচনায় আইডিয়াল স্কুল
নিয়োগ, কোচিং, ভর্তি: বারবার কেন আলোচনায় আইডিয়াল স্কুল
আজ বাড়তে পারে তাপমাত্রা, বৃষ্টি হবে?
আজ বাড়তে পারে তাপমাত্রা, বৃষ্টি হবে?
সর্বাধিক পঠিত
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট