নির্বাচনের পর জাতীয় সরকার চায় বিএনপি: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২২, ১৮:৫৯আপডেট : ৩০ মার্চ ২০২২, ১৯:২৯

জাতীয় সরকার নিয়ে বিরোধী দলগুলোর মধ্যে নানা কথাবার্তার মধ্যেই দলের অবস্থান পরিষ্কার করেছে বিএনপি। তারা বলেছে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের পরেই তারা জাতীয় সরকার গঠন করতে চায়।

বুধবার (৩০ মার্চ) রাজধানীর নয়া পল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের এই অবস্থান পরিষ্কার করেন।

ফখরুল বলেন, ‘‘আমরা নির্বাচন চাই নিরপেক্ষ সরকারের অধীনে। সেই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করার পরে যারা আন্দোলন করেছে তাদের নিয়ে একটা জাতীয় সরকার গঠন করবো- এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন।”

তিনি বলেন, ‘‘এই সরকার যে সমস্যা সৃষ্টি করেছে—যদি সত্যিকার অর্থেই একটা নিরপেক্ষ সরকার গঠিত হয় এবং তার অধীনে যদি একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হয়—তাহলেই শুধু দেশের চলমান সমস্যার সমাধান হতে পারে।”

 ‘‘সেই কারণেই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব খুব স্পষ্ট করে বলেছেন, আমরা একটা নিরপেক্ষ সরকারের অধীনে এখন নির্বাচন চাই এবং সেই নির্বাচনের পরে আমরা সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করার মধ্য দিয়ে বিরাজমান সব সমস্যার সমাধান করতে চাই”, যোগ করেন ফখরুল।

আরও পড়ুন:

জাতীয় সরকারের প্রস্তাবে আশার আলো দেখছে বিএনপি

বিএনপি কেন নির্বাচনের পর ‘জাতীয় সরকার’ চায়?

/এসটিএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী