কৃষিতে উন্নয়নমূলক কাজ করে গেছে বিএনপি: মঈন খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২২, ২১:০২আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ২১:০২

কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ কৃষিতে নানা উন্নয়নমূলক কাজ করে গেছে বিএনপি। এমন মন্তব্য করেছেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, ‘আজ তরুণ প্রজন্ম এগুলো জানে না। কারণ, আমরা গণতান্ত্রিক সরকার হারিয়েছি।’

মঙ্গলবার (১৯ এপ্রিল) জাতীয় প্রেসক্লা‌বের মিলায়ত‌নে অ্যাগ্রিকালচা‌রিস্টস অ্যা‌সো‌সি‌য়েশন অব বাংলা‌দেশ আ‌য়ো‌জিত ইফতার মাহ‌ফি‌লে তি‌নি এসব কথা ব‌লেন।

ড. আব্দুল মঈন খান বলেন, ‘আওয়ামী লীগ বিএনপিকে এত ভয় পায় কেন? তারা যদি ভালো কাজ করে মানুষ তাদের এমনিতেই ভোট দেবে।’

বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, ‘প্রযুক্তির সংগ্রামের পাশাপাশি আমাদের গণতন্ত্রের সংগ্রামেও ঝাঁপিয়ে পড়তে হবে।’

সংগঠনের আহ্বায়ক কৃষিবিদ রাশিদুল হাসান হারুনের সভাপতিত্বে ও সদস্য সচিব ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, কাদের গণি চৌধুরী, কৃষিবিদ শফিউল আলম দিদারসহ অন্যরা।

/জেডএ/এফএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের