বাংলাদেশ মুসলিম লীগের সঙ্গে মতবিনিময় করেছে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২২, ২২:৩১আপডেট : ০৭ জুন ২০২২, ২২:৩৪

বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান মতবিনিময়ের অংশ হিসেবে ষষ্ঠ দল হিসেবে ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ মুসলিম লীগের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। মঙ্গলবার (৭ জুন) গুলশানের চেয়ারপারসন কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, মঙ্গলবার রাত আটটায় বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপির পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অংশগ্রহণ করেন। 

বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরীর নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধিদলে ছিলেন আজিজুল রহমান লিটন, নজরুল ইসলাম, সৈয়দ মিনহাজ উদ্দিন, আলমগীর হোসেন, এমদাদুল হক, মোশাররফ হোসেন তারা, হাজী মোহাম্মদ মিয়া, মোহাম্মদ জাফর ইমাম হিমেল ও বুলবুল হাজারী।

এর আগে গত ২৪ মে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য এবং ২৭ মে লেবার পার্টির সঙ্গে আলোচনা করেছেন বিএনপি নেতারা। ৩১ মে গণসংহতি আন্দোলন ও ১ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ২ জুন কল্যাণ পার্টির সঙ্গে মতবিনিময় করে বিএনপি। বুধবার (৮ জুন) সন্ধ্যায় জাতীয় পার্টির (কাজী জাফর) সঙ্গে বৈঠক করার কথা রয়েছে বিএনপি নেতাদের।

/এসটিএস/এফএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের