অল্প দিনের মধ্যেই বিরোধী দলগুলোর সঙ্গে মতবিনিময় শেষ করবে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০২২, ২২:৪০আপডেট : ২২ জুলাই ২০২২, ১৪:৩৮

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারবিরোধী সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনা শেষ করে এনেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, অল্প দিনের মধ্যেই এই আলোচনা শেষ হবে।

বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে ২০ দলীয় জোটের শরিক সাম্যবাদী দল ও ডেমোক্রেটিক দলের সঙ্গে আলোচনা শেষে এ কথা জানান মির্জা ফখরুল।

এর আগে, গত ২৪ মে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্যের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে বিএনপির মতবিনিময় শুরু হয়। এরপর ২৭ মে লেবার পার্টির সঙ্গে আলোচনা করেন বিএনপি নেতারা। ৩১ মে গণসংহতি আন্দোলন ও ১ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ২ জুন কল্যাণ পার্টি, ৭ জুন বাংলাদেশ মুসলিম লীগের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। ৮ জুন জোটের শরিক জাতীয় পার্টি (কাজী জাফর), ৯ জুন জাগপা, ১২ জুন ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ভাসানীর সঙ্গে বৈঠক করে দলটি। ১৬ জুন অলি আহমদের এলডিপি ও ১৯ জুন জমিয়ত (একাংশ) সঙ্গে বৈঠক করে বিএনপি।

বৃহস্পতিবার আলোচনা শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, ‘আজকের দুইটি বৈঠকে বর্তমান এই ফ্যাসিবাদী, অগণতান্ত্রিক, অনির্বাচিত সরকারের দুঃশাসনের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপ শুরু করেছি তা মাঝখানে কিছুদিন স্থগিত ছিল বন্যা ও ঈদের কারণে। আজ থেকে আবার তা করেছি। আজকে কথা বলেছি বাংলাদেশ সাম্যবাদী দল এবং ডেমোক্রেটিক লীগের নেতাদের সঙ্গে।”

বিএনপির মহাসচিব বলেন, ‘গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্যে দেশের সকল রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তিকে ঐক্যবদ্ধ করে একটা আন্দোলন গড়ে তুলবার জন্যে আমরা এই প্রক্রিয়া শুরু করেছি। ইতোমধ্যে অনেক দলের সাথে আলোচনা শেষ হয়েছে। আমরা অল্প দিনের মধ্যে এই আলোচনা শেষ করতে পারবো। এই ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে জনগণের একটি সরকার প্রতিষ্ঠা এবং জনগণের একটি পার্লামেন্ট গঠন করার ব্যাপারে আমরা আন্দোলন করার বিষয়ে একমত হয়েছি।” অল্প দিনের মধ্যেই বিরোধী দলগুলোর সঙ্গে মতবিনিময় শেষ করবে বিএনপি

উল্লেখ্য, গণ অধিকার পরিষদ, এবি পার্টিসহ বেশ কিছু দলের সঙ্গে আলোচনা করার কথা ছিল বিএনপির। এছাড়া বামধারার সিপিবি, বাসদসহ আরও একাধিক দলের সঙ্গে মতবিনিময় করার কথা থাকলেও বিএনপি তাদের পক্ষ থেকে তেমন সাড়া পায়নি বলে দলীয় সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, প্রথম দফায় আলোচনা শেষে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করবে বিএনপি। এ পর্যায়ে দলগুলোর সঙ্গে লিখিত প্রস্তাব তৈরির পরিকল্পনা রয়েছে বিএনপির। 

বৃহস্পতিবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ২০ দলীয় জোটের শরিক সাম্যবাদী দল এবং রাতে ডেমোক্রেটিক দলের (ডিএল) সাথে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ছিলেন।

সাম্যবাদী দলের ৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম। অন্য সদস্যরা হলেন, পলিট ব্যুরো সদস্য মোহাম্মদ সুরাইফুল ইসলাম মাহফুজ, সাইফ মাহমুদ জুয়েল, মেহবুব মিয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য আজাদ রহমান, সামসুল হক ভুলু, নুর উদ্দিন ঢালী ও সুমন হাওলাদার।

ডিএলের নেতৃত্বে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি। অন্য সদস্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকবর হোসেন, ইয়াহিয়া মুন্না, মৃদা মোহাম্মদ আল আমিন ও ওমর ফারুক।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী