সরকার উন্নয়নের কথা এখন একটু কম বলে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২২, ১৬:২১আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৬:২১

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তারা (সরকার) আগে উন্নয়নের কথা খুব বেশি বলতো, এখন একটু কম বলে। উন্নয়ন কখনোই টেকসই হবে না, যদি সেখানে গণতন্ত্র না থাকে। গণতন্ত্র কখনোই ফলপ্রসূ হবে না, যদি সেখানে পাল্টাপাল্টি সিস্টেম না থাকে এবং মানুষ ভোট দিতে না পারে। একজন ব্যক্তি ছাড়া কোনও ব্যক্তি নেই বাংলাদেশে। তখনও তাই শুরু করেছিল, কিন্তু পারেনি। এরপর এখন আবার শুরু করেছে- এক ব্যক্তির শাসন, এক ব্যক্তির মতবাদ, এক ব্যক্তির সব। কিন্তু এগুলো টেকে না।’

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে শনিবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত রচনা প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, দেশের শতকরা ৪২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে। আর আওয়ামী লীগের নেতারা কোটি কোটি টাকার মালিক। এ অবস্থার অবসান ঘটাতে হবে। তরুণদের জেগে উঠতে হবে, দেশের মানুষকে ঘুরে দাঁড়াতে হবে। আজ শাওন, আব্দুর রহিম, নূরে আলমের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। এই সরকারকে প্রতিহত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের মূল লক্ষ্য সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ বির্নিমাণে, বিভিন্ন কর্মকাণ্ডে, উন্নয়নে কর্মকাণ্ডে উল্লেখযোগ্য যে ভূমিকা রয়েছে তার ইতিহাস তুলে ধরা হবে। বিশেষ করে গত ১৪ বছরে যারা সরকারে তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করেছে। বাংলাদেশের ৫০ বছরে ইতিহাসকে বিকৃত করে শুধু তাদের স্বার্থে নতুন করে ইতিহাস রচনা করার অপচেষ্টা করছে।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন রচনা প্রতিযোগিতা কমিটি আহ্বায়ক অধ্যাপক ইউসুফ হায়দারের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য আফম ইউসুফ হায়দার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

এর আগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

/বিআই/এফএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের