সমাবেশস্থলে বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখতে চান ছাত্রদলের নেতাকর্মীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২২, ১৮:৫৬আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১৯:৫৪

রাত পেরোলেই ১০ ডিসেম্বর (শনিবার)। এদিন ঢাকা বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপি। ইতোমধ্যে রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশ করার অনুমতি মিলেছে। এই খবরে শুক্রবার (৯ ডিসেম্বর) বিকাল থেকেই মাঠে জড়ো থাকেন বিএনপির অনুসারীরা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকেই প্রায় মাঠের একাংশ ভরে যায় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে। এমন পরিস্থিতি আজ রাতে বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালের দুটো ম্যাচ দেখতে চায় ছাত্রদলের নেতাকর্মীরা।

আজ রাত ৯টায় ব্রাজিলের সঙ্গে ক্রোয়েশিয়া খেলবে আর দিবাগত রাত ১টায় আর্জেন্টিনা খেলবে নেদারল্যান্ডের বিপক্ষে। এ দুটো ম্যাচ গোলাপবাগ মাঠেই দেখতে আগ্রহী ছাত্রদল নেতাকর্মীরা। ইতোমধ্যে এই প্রত্যাশায় সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেওয়া শুরু করেছেন ঢাকা মহানগরের প্রভাবশালী নেতারা।

শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ফেসবুকে নিজের ওয়ালে স্ট্যাটাসে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নেতা সায়মন কবির শাওন লিখেন, ‘গোলাপবাগ মাঠে অতিদ্রুত বড় স্ক্রিনের আয়োজন করে নেতাকর্মীদের রাত ৯টার ব্রাজিল আর ১টার আর্জেন্টিনার খেলা দেখার সুযোগ করে দেওয়া হোক!’

তারপর তার স্ট্যাটাসে নগরীর অন্য নেতারাও এসে সমর্থন ব্যক্ত করেন। এর পেছনে কোনও রাজনীতি আছে কিনা, এমন প্রশ্নের জবাবে সায়মন কবির বলেন, ‘বিশ্বকাপ ফুটবল তো খেলা। আমরা খেলাটাই দেখতে চাই।’

জানতে চাইলে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার সন্ধ্যায়ই সমাবেশস্থল উপচে পড়ছে। ছাত্রদলের অনেকেই চাইছেন রাতে যেহেতু বিশ্বকাপ ম্যাচ আছে, তারা যেন দেখার সুযোগ পায়। আমরা এ বিষয়টি শুনেছি। দায়িত্বশীল ও কেন্দ্রীয় কমান্ডের সঙ্গে আমরা কথা বলে বিষয়টি বিবেচনা করবো।’

/এসটিএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী