ঢাকায় বিএনপির গণসমাবেশ চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২২, ১৫:০৬ আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১৫:৪৭

বিএনপি’র বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে, বক্তব্য দিচ্ছেন দলের সিনিয়র নেতারা। রাজধানীর গোলাপবাগ মাঠে শনিবার দুপুর ১টার কিছু পরে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। যদিও অনানুষ্ঠানিকভাবে সকাল থেকেই বিভিন্ন জেলা ও ঢাকা মহানগরের নেতারা বক্তব্য দেওয়া শুরু করেন।

সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সঞ্চালনায় রয়েছেন, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি সদস্য সচিব আমিনুল হক এবং রফিকুল আলম মজনু।

এসময় মঞ্চে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমি খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ কেন্দ্রীয় সিনিয়র নেতা ও মহানগরের নেতারাও উপস্থিত রয়েছেন।

বিএনপি’র অন্যান্য বিভাগীয় সমাবেশের মতো ঢাকার গণসমাবেশেও দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য আলাদা চেয়ার বরাদ্দ রাখা হয়েছে। সশরীরে বিএনপির এই দুই শীর্ষ ব্যক্তি উপস্থিত না থাকতে পারলেও তাদের ছবি চেয়ারে বসিয়ে প্রতীকী অতিথি বানানো হয়েছে। 

এর আগে বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করতে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। এর আগেও সারাদেশের মহানগরী ও শহরগুলোতে পর্যায়ক্রমে সমাবেশ করেছে বিএনপি। তবে ঢাকার সমাবেশ নিয়ে অনেক বাধা-বিপত্তির পরে অনুমতি মেলে দলটির। 

অনুমতি পাওয়ার অল্প সময়ের মধ্যে রাতেই মাঠে তৈরি করা হয়েছে সাদামাটা একটি মঞ্চ। এমনকি মঞ্চের উপরে ছাদও দেওয়া হয়নি। এছাড়া স্টেজে বসানো হয়েছে একটি এলইডি স্ক্রিন। মঞ্চের সামনে ও মাঠের বিভিন্ন অংশে বিএনপি ও দলের অঙ্গ সংগঠনের পক্ষ থেকে উড়িয়ে দেওয়া হয়েছে বেলুন।

এসব বেলুনের গায়ে নেতাদের ছবিসহ সংগঠনে নামের পোস্টার লাগানো হয়েছে। এছাড়া মাঠের চারপাশসহ সমাবেশ স্থল ও আশপাশের এলাকাতে সাঁটানো হয়েছে ব্যানার-ফেস্টুন।

/এসটিএস/এসও/ইউএস/
সম্পর্কিত
বিএনপির মিছিলে ‘যুবলীগের অ্যাকশন-ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান
বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসনের অভিযান, শতাধিক দোকান উচ্ছেদ
বিএনপি নেতার মামলায় ফেসবুক পেজ ও গ্রুপের অ্যাডমিন কারাগারে
সর্বশেষ খবর
‘ডি থ্রি’ ট্রফির ম্যানেজমেন্ট ড্রাফটে বড় চমক, দায়িত্বে সালাহউদ্দিন-রাজিন-রাজ্জাক
‘ডি থ্রি’ ট্রফির ম্যানেজমেন্ট ড্রাফটে বড় চমক, দায়িত্বে সালাহউদ্দিন-রাজিন-রাজ্জাক
নিউ ইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেফতার
নিউ ইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেফতার
ইসলামি ক্রেডিট কার্ডের সুবিধা বাড়ছে
ইসলামি ক্রেডিট কার্ডের সুবিধা বাড়ছে
দোলাচলে ৯ মাস, নির্ধারিত দামে এলপিজি মেলে না বাজারে
দোলাচলে ৯ মাস, নির্ধারিত দামে এলপিজি মেলে না বাজারে
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ