২৪ ডিসেম্বর গণমিছিল কর্মসূচি পালন না করার সিদ্ধান্ত বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২২, ১৮:১৬আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ২০:০৯

১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ থেকে আগামী ২৪ ডিসেম্বর ঢাকায় গণমিছিলের কর্মসূচি দিয়েছিল বিএনপি। সোমবার (১২ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে ওই দিন কর্মসূচি পালন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই দিন ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্মেলন থাকায় বিএনপির নেতৃত্ব এই পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকালে বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, মঙ্গলবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘২৪ তারিখ আমাদের জাতীয় সম্মেলন, সেদিন কেন প্রোগ্রাম দিয়েছে তারা? সেদিন কেন তাদের কর্মসূচি—আমি জানতে চাই। প্রত্যাহার করুন। সংঘাতের উসকানি দেবেন না।’

বিএনপির গুরুত্বপূর্ণ একজন নেতা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সংঘাত চাই না। আওয়ামী লীগ সবসময় সংঘাত চেয়েছে। আমরা বিভাগীয় পর্যায়ে ১০টি সমাবেশ করে প্রমাণ করেছি বিএনপি শান্তির পক্ষে।’

স্থায়ী কমিটির একাধিক সদস্যের সঙ্গে কথা বলে ইঙ্গিত মিলেছে, গণমিছিলের কর্মসূচি বিএনপি এগিয়ে এনে ২২ ডিসেম্বর বা ২৪ ডিসেম্বরের পরে নিতে পারে। এই মিছিলে যুগপৎ অংশগ্রহণ করবে গণতন্ত্র মঞ্চ, বাম দলগুলো।

জানতে চাইলে বিএনপি দফতরের দায়িত্বশীল সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার বক্তব্যে এ বিষয়ে বলেছেন। বিষয়টি নিয়ে হাইকমান্ড সিদ্ধান্ত নেবেন। এরপর আমি আপনাদের জানাতে পারবো।’
 
প্রসঙ্গত, জামায়াতের পক্ষ থেকেও ২৪ ডিসেম্বর গণমিছিলের কর্মসূচি দেওয়া আছে।
/এসটিএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের