বিদেশি কূটনীতিকদের কাছে বিএনপি সত্য তুলে ধরেছে: বুলু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২২, ১৫:২০আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ১৫:২৩

বিএনপি বিদেশি কূটনীতিকদের সামনে দেশের সত্য ঘটনা তুলে ধরেছে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, আপনারা (আওয়ামী লীগ) যখন রাষ্ট্রদূতদের সঙ্গে কথা বলেন তখন কিছু হয় না আর বিএনপি কথা বললেই দেশের ভাবমূর্তি নষ্ট হয়ে যায়। আমরা বিদেশি কূটনীতিকদের সামনে দেশের সত্য ঘটনা তুলে ধরেছি।

সোমবার (১৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আবদুস সালাম হলে ‘সকল রাজবন্দিদের মুক্তির দাবিতে’ প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটির আয়োজন করে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ)।

বরকত উল্লাহ বুলু বলেন, ‘১৯৯৬ ও ২০০১ সালে বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ আওয়ামী লীগের পক্ষ থেকে বিদেশিদের সঙ্গে বিএনপির বিরুদ্ধে নানা দেনদরবার করেন। আপনাদের এসব কারণে দেশে ১/১১ এসেছিল।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ বলছে, বিএনপি নাকি টাকা দিয়ে ভাড়াটিয়া নিয়োগ করে দেশের বদনাম করছে। আমারা দেশের সত্য ঘটনা পুরো বিশ্বের সামনে তুলে ধরেছি। যে কারণে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন থেকেও বিএনপি অফিসে হামলার প্রতিবাদ জানিয়েছে। তারা বলছে বাংলাদেশ একটি স্বৈরশাসনের দেশে পরিণত হয়েছে। বাংলাদেশে গণতন্ত্র নেই, বাকস্বাধীনতা নেই, মানুষের মৌলিক অধিকার নেই।’

প্রতিবাদ সভাটির সভাপতিত্ব করেন (জিসপ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন। সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টামন্ডলীর সদস্য জয়নাল আবেদীন ফারুক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চেয়ারপার্সন উপদেষ্টামন্ডলীর সদস্য হাবিবুর রহমান হাবিব, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সমাজকল্যাণ সম্পাদক কাজী আবুল বাশার, সহ-তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী প্রমুখ।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে