৩০ ডিসেম্বর রাজধানীতে গণমিছিলের অনুমতি পেয়েছে বিএনপি

বাংলা ট্রিবিউট রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০২২, ২০:০০আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ২০:৪১

বিএনপির পূর্বঘোষিত ৩০ ডিসেম্বরের গণমিছিল নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) প্রাথমিক আলোচনা করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, বিএনপির নির্ধারিত গণমিছিল নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট রুটেই শুরু হবে। শুক্রবার দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত গণমিছিল করার অনুমতি দিয়েছে ডিএমপি।

বিএনপির এই নেতা বলেন, গণমিছিল যেন বিএনপির পছন্দে রুটেই করতে পারি, সে ব্যাপারে আমরা তাদের সহযোগিতা চেয়েছি। ডিএমপি কমিশনারের পক্ষ থেকে কোনও আশ্বাস দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখানে আশ্বাস বা নিরাশার কোনও বিষয় না।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাজধানীর মিন্টু রোডে ডিএমপির সদর দফতরে আসেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। পরে ঘণ্টাখানেক বৈঠক শেষে সন্ধ্যা ৭টার দিকে ডিএমপি কার্যালয় থেকে বের হয়ে যাওয়ার সময় তিনি এসব কথা বলেন।

আগামী শুক্রবার ৩০ ডিসেম্বর বিএনপির ১০ দফা দাবি আদায়ের প্রথম কর্মসূচি গণমিছিল। সেই গণমিছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে করা যায় সেজন্য বিএনপির রুট নিয়ে ডিএমপির সঙ্গে আলোচনা হয়েছে। এছাড়া তাদের বিষয়টি অবহিত করা। গণমিছিল সফল ও সার্থক করা এখন বিএনপির মূল উদ্দেশ্য। সেই লক্ষ্যেই আমরা এখন এগিয়ে যাচ্ছি। গণমিছিল নয়াপল্টন থেকেই শুরু হবে।

এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, বিএনপির এটি গণমিছিল, এটি সমাবেশ না। আপনারা দেখবেন শুক্রবার বাদ জুমা গণমিছিল হবে। এখানে বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমরা গণতান্ত্রিক রাজনৈতিতে বিশ্বাসী। জনগণের কথা বলার জন্য বিএনপির ১০ দফার যেই কর্মসূচি সেটা বাস্তবায়নের জন্য সবার সর্বাত্মক সহযোগিতা পাবো। এছাড়া আন্দোলন ও সংগ্রামের প্রথম ধাপ গণমিছিল।

মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বিএনপির দুই নেতার সাক্ষাতের সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সন্ধ্যা ৬টার কিছু পরে অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনসহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডিএমপি কমিশনারের কার্যালয়ের সামনে আসেন। পরে তারা দুটি কালো রঙের প্রাইভেটকারে কার্যালয়ে প্রবেশ করেন।

/এএইচ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে