নয়াপল্টনে জড়ো হয়েছেন বিএনপিকর্মীরা, অবস্থান নিয়েছে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২৩, ১৭:৩৭আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১৭:৩৭

বিদ্যুতের দাম কমানোসহ বেশ কয়েক দফা দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে  নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (১৫ জানুয়ারি) দলটির নয়াপল্টন কার্যালয়ের সামনে এবং আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে। দুপুর থেকেই বিএনপির কর্মীরা নয়াপল্টনে জড়ো হতে থাকেন। তারা মিছিল ও সমাবেশ করেন।

নয়াপল্টনে পুলিশের অবস্থান

নয়াপল্টন এলাকায় উপস্থিত ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম গণমাধ্যমকে বলেন, যেকোনও ধরনের অপ্রীতিক ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিএনপির নেতাকর্মীরা মিছিল এবং সমাবেশ করবেন বলে আশা করছি। সব ধরনের পরিস্থিতি মাথায় রেখেই আমরা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কাজ করি।

নয়াপল্টনে পুলিশের অবস্থান

তিনি বলেন, সমাবেশ ও মিছিলের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তাদের অনুমতি দেওয়া হয়েছে। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে মগবাজার এবং প্রেসক্লাবের সামনে পর্যন্ত তারা মিছিল করতে চেয়েছিলেন। কিন্তু আমরা বলেছি যেহেতু আজ কর্মদিবস, সড়কে যানজট হবে। সে কারণে নয়া পল্টনের আশেপাশে এলাকায় মিছিল করার জন্য বিএনপি নেতাকর্মীদের বলা হয়েছে। সে অনুযায়ী তাদের অনুমতি দেওয়া হয়েছে।

নয়াপল্টনে জড়ো হয়েছেন বিএনপির কর্মীরা

কোনও সময় নির্ধারণ করা দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, সেভাবে কোনও সময় নির্ধারণ করে দেওয়া হয়নি। তবে আমরা মনে করি সন্ধ্যার আগেই তারা তাদের সমাবেশ এবং মিছিলের কাজ শেষ করবেন।

নয়াপল্টনে মিছিল করেন বিএনপির কর্মীরা

নাইটেঙ্গেল মোড়ে মতিঝিলের ডিসি হায়াতুল ইসলাম খানের নেতৃত্বে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নাইটেঙ্গেল মোড় থেকেই বিএনপির মিছিল ফকিরাপুলের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। এজন্য এখানে আগে থেকেই পুলিশ অবস্থান নিয়েছে।

মিছিলে বিএনপির কেন্দ্রীয় নেতারা

সমাবেশ এবং মিছিলে যোগ দিতে আসা বিএনপির একাধিক নেতাকর্মী বলেন, তেল-চাল-ডাল-বিদ্যুতের দাম বেড়ে গেছে। গ্যাস নেই। মানুষের অনেক অভাব অনটন চলছে। বাংলাদেশের জনগণের অধিকার আদায়ের রক্ষার জন্য আমরা দাঁড়িয়েছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা এই রাস্তায় এসে দাঁড়িয়েছি। আমাদের যে ১০ দফা ঘোষণা করা হয়েছে, সেগুলো আদায়ের আন্দোলনের অংশ হিসেবে আজকের এই সমাবেশ এবং মিছিল।

ছবি: নাসিরুল ইসলাম, আবদুল হামিদ ও রিয়াদ তালুকদার।

/এএআইচ/আরটি/এফএস/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী