২৫ জানুয়ারি দেশজুড়ে বিএনপির বিক্ষোভ সমাবেশের ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২৩, ১৭:৪৪আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ২১:১২

ভোটাধিকার প্রতিষ্ঠা, রাষ্ট্রের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা তৈরি, খালেদা জিয়াসহ সব রাজনৈতিক বন্দির মুক্তি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ২৫ জানুয়ারি ঢাকাসহ দেশের সব মহানগর ও জেলা সদরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সোমবার (১৬ জানুয়ারি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশ ও মিছিল থেকে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। যুগপৎ আন্দোলনের তৃতীয় কর্মসূচি হিসেবে ‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে’ এই সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়।

২৫ জানুয়ারি দেশজুড়ে বিএনপির বিক্ষোভ সমাবেশের ঘোষণা

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ হোসেন বলেন, কয়েক দিন আগে বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। তারা বলছে, মাসে মাসে নাকি বিদ্যুতের দাম সমন্বয় করা হবে। এর মানে বিদ্যুতের দাম প্রতি মাসেই বাড়াবে এ সরকার। ২০০৬ সালে বিএনপির আমলে বিদ্যুতের ইউনিটপ্রতি সর্বোচ্চ দাম ২ টাকা ৭ পয়সা ছিল, এখন যা ১১ টাকার ওপরে। দাম বাড়িয়েছে যাতে কুইক রেন্টালের মাধ্যমে সরকার বিদ্যুৎ খাতে লুটপাট করতে পারে।

তিনি বলেন, জনগণ আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা। আজকে গরিব মানুষ দুই বেলা পেট ভরে খেতে পারে না। মধ্যবিত্ত আজ গরিব হচ্ছে। বিশ্বের মধ্যে ধনী-গরিবের অর্থনৈতিক বৈষম্য সবচেয়ে বেশি বাংলাদেশে। আর এটি গত ১২ বছরে সংঘটিত হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান ডাক্তার জাহিদ হোসেন প্রমুখ।

 

 

/জেডএ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি