ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি অমল সেনের ২০তম মৃত্যুবার্ষিকী আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২৩, ১৬:২০আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১৬:২০

উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পুরোধা, ঐতিহাসিক তেভাগা আন্দোলনের নেতা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি অমল সেনের ২০তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি)। দিবসটিকে কেন্দ্র করে অমল সেনের প্রতি শ্রদ্ধা জানিয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন।

মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অমল সেনের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন পার্টির পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক, কামরুল আহসান প্রমুখ।

ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, অমল সেনের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শিরিন আক্তার, বাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদার, ন্যাপের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইসমাইল হোসেন, আদিবাসী ফোরাম, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, সম্মিলিত সামাজিক আন্দোলন প্রভৃতি সংগঠন।

অমল সেন ব্রিটিশ ভারতের বর্তমানের নড়াইল জেলার আফরা গ্রামে ১৯১৪ সালে জন্মগ্রহণ করেন। নবম শ্রেণির ছাত্র থাকাবস্থায় ব্রিটিশ সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামে যুক্ত হয়ে ‘অনুশীলন’ সমিতির সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। ১৯৩৩ সালে খুলনার বিএল কলেজে রসায়ন শাস্ত্রে পড়া অবস্থায় অবিভক্ত কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হন। ওই বছরই এ অঞ্চলের জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলনে নেতৃত্ব দেন। ১৯৪৬ সালে ঐতিহাসিক তেভাগা আন্দোলনের কিংবদন্তী পুরুষ পরিচিতি লাভ করেন সকলের ‘বাবুদা’ হিসেবে। ঊনসত্তরের গণঅভ্যুত্থানের সময় মুক্তি লাভ করলেও আবার তাকে গ্রেফতার করা হয়। ১৯৭১ সালের মার্চে জনগণ জেল ভেঙে তাকে মুক্ত করেন। ২০০৩ সালে ৮৯ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।

 

 

 

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
ওয়ার্কার্স পার্টির বরিশাল কার্যালয়ে ভাঙচুর-লুট
ওয়ার্কার্স পার্টির বিবৃতি‘গণভোটের নৈতিক ভিত্তি হারিয়েছে জুলাই সনদ, অংশগ্রহণমূলক নির্বাচনে সংকট দূর হবে’
ফজলুর রহমানের পাশে ওয়ার্কার্স পার্টি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম