এম জে আকবরের বক্তব্য পরোক্ষ হস্তক্ষেপের শামিল: নওশাদ জমির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২৩, ২২:৩১আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ২৩:৪১

র‌্যাবের কয়েকজন কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রসঙ্গে ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবরের দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির।

গত সোমবার (১৬ জানুয়ারি) পশ্চিমবঙ্গের কলকাতায় এক অনুষ্ঠানে বাংলাদেশ প্রসঙ্গে এম জে আকবরের বক্তব্যের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় নওশাদ জমির এ প্রতিবাদ জানান।

র‌্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রসঙ্গে এম জে আকবর সোমবার তার বক্তব্যে উল্লেখ করেছেন, ‘ভারত কী করবে, তা হয়তো প্রকাশ্যে বলা সম্ভব নয়। কিন্তু যা করার তা অবশ্যই আমরা করবো।’

বিএনপি নেতা নওশাদ জমির বলেন, ‘র‌্যাবের ওপর মানবাধিকার সম্পর্কিত যে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র দিয়েছে, তা আমেরিকার পলিসি অনুযায়ী। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর বলেছেন, এতে ভারত রোল প্লে করবে। তিনি সুনির্দিষ্টভাবে একটি সরকারের পক্ষে অবস্থান নিয়েছেন। একটি সরকারের পক্ষ নিয়ে বিদেশি রাষ্ট্র অন্য রাষ্ট্রের ব্যাপারে অবস্থান নিতে পারে না।’

‘এতে করে প্রমাণিত হচ্ছে, সেটা একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং পরোক্ষভাবে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপেরও শামিল, বলে মনে করেন নওশাদ জমির।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের