কেনাবেচার হাটে যদি কেউ না ওঠে, নির্দলীয় নির্বাচন নিশ্চিত: গয়েশ্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২৩, ০২:১০আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ০২:১০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এই সরকারের বিদেশি বন্ধুরা কিছু কিছু দেনদরবার কেনাবেচা করে থাকে। সত্য-মিথ্যা জানি না, কানে আসে। সুতরাং ওই কেনাবেচার হাটে যদি কেউ না ওঠে, তাহলে আগামী দিনে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ও অবাধ নির্বাচন বাংলাদেশে নিশ্চিত; কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।’

রবিবার (২২ জানুয়ারি) বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবি এবং জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনার আয়োজন করা হয়।

গয়েশ্বর বলেন, ‘জনযুদ্ধ, গণযুদ্ধ, গণতন্ত্রের জন্য যে যুদ্ধ, আশা করি বেইমানি করবেন না। আমি আশ্বস্ত করতে চাই, বিএনপি বেইমানি করবে না, খালেদা জিয়া এখনও জীবিত। তিনি বেইমানিও জানেন না, আপস জানেন না। সে কারণেই তার কপালে এতো কষ্ট। তাই কেনাবেচার হাটে যদি কেউ না ওঠে, নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত।’

স্বাধীনতা বাই চান্স আওয়ামী লীগের জন্য মন্তব্য করে তিনি বলেন, ‘আমি নাকি বলছি স্বাধীনতা বাই চান্স? স্বাধীনতা বাই চান্স আওয়ামী লীগের জন্য হতে পারে। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। দেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে।’

একটি বেসরকারি টেলিভিশনের রিপোর্টের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘একজনের বক্তব্য পুরোপুরি না শুনে, খণ্ড খণ্ড বক্তব্য কেটে, তা দিয়ে দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী বানাতে পারবেন। যাক এটা নিয়ে আর কথা বলতে চাই না, রাষ্ট্রের অপকর্মের বিরুদ্ধে কথা বললেই রাষ্ট্রদ্রোহী হয়ে যায় না।’

মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, যুগ্ম সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, গণঅধিকার পরিষদের সদস্য নুরুল হক নুরু প্রমুখ।

অলোচনা সভা সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী