দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে এই সরকারের পতন ঘটাতে হবে: দুদু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২০আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২০

বর্তমান সরকারের পতন ঘটাতে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, ‘স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার ব্যবস্থাসহ সবকিছু দলীয়করণ করা। এর থেকে বেরিয়ে আসতে হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। আর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে এই সরকারের পতন ঘটাতে হবে।’

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ভোটের অধিকার ফিরে পেতে চাই’ শীর্ষক এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মানববন্ধনটির আয়োজন করে জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ।

বর্তমানে দেশে নির্বাচন বলতে কিছু নেই মন্তব্য করে শামসুজ্জামান দুদু বলেন, ‘আমরা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করবো। জাতীয় সংসদ বাতিল হবে৷ নতুন করে নির্বাচন কমিশন গঠন করা হবে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার ঠক, মিথ্যাবাদী। আওয়ামী লীগ দাবি করে, তারা ক্ষমতায় এলে দেশে উন্নয়ন হয়। বাস্তবে আওয়ামী লীগের ক্ষমতাকালে দেশ থেকে ১৪ হাজার কোটি বিদেশে টাকা পাচার হয়েছে। তারা ক্ষমতায় এলে টাকা পাচার, দুর্নীতি, গুম, খুন ছাড়া আর কিছু হয় না।’

মানববন্ধনে এই বিএনপি নেতা আরও উল্লেখ করেন, ‘আমরা কর্মসূচি দিলেই সরকার বা আওয়ামী লীগের পক্ষ থেকে কর্মসূচি দেওয়া হয়। বিরোধীদল যে সময় যে জায়গায় কর্মসূচি ঘোষণা করে, ঠিক সেই জায়গায় ওই সময় তারা কর্মসূচি ঘোষণা করে। এত বড় স্বৈরাচার ব্রিটিশ ও পাকিস্তান আমলেও দেখা যায়নি।’

দুদু বলেন, ‘বর্তমান সরকার আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। এই স্বৈরাচারদের পতন নিকটে। কারণ বাংলাদেশ তৈরি হয়েছে গণতন্ত্র ও স্বাধীনতার জন্য। এই দেশে স্বৈরাচারদের স্থান নেই।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের যুগ্ন আহবায়ক রাশেদ খান, জিনাফ এর সভাপতি মিয়া মো. আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের সভাপতি মোখতার আকন্দ প্রমুখ।

/এএজে/আরআইজে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের