১৮ ফেব্রুয়ারি সব মহানগরে পদযাত্রা কর্মসূচি বিএনপির  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৬আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৬

গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং ১০ দফা দাবি আদায়কে সামনে রেখে আগামী ১৮ ফেব্রুয়ারি শনিবার সব মহানগরে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বিএনপিসহ যুগপতে যুক্ত রাজনৈতিক দলগুলোও আগামী ১৮ ফেব্রুয়ারি পদযাত্রা কর্মসূচি পালন করবে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পৃথকভাবে পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন রবিবার (১২ ফেব্রুয়ারি) শ্যামলী ক্লাব মাঠের সামনে ঢাকা উত্তর বিএনপি'র পদযাত্রা কর্মসূচি শুরুর মুহূর্তে এসব কর্মসূচি ঘোষণা করেন।

রবিবার বিকাল ৩টার দিকে শ্যামলী ক্লাব মাঠ থেকে ঢাকা উত্তর বিএনপি'র পদে যাত্রা কর্মসূচি শুরু হয়। রিং রোড-শিয়া মসজিদ-তাজমহল রোড-নুরজাহান রোড-বিআরটিসি বাসস্ট্যান্ড মোড়-আল্লাহ করিম মসজিদ হয়ে বসিলা সাতরাস্তা মোড় গিয়ে শেষ হয়। দুপুর ২টায় বিএনপির এই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও বেলা একটার পর থেকেই নেতাকর্মীরা এসে জড়ো হতে থাকেন।

পদযাত্রায় নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক।

শনিবার (১১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ জনসাধারণের প্রতি ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির পদযাত্রা কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

গত ৭ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে দুদিনের পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষ নিহত হওয়ায় গভীর শোক, সমবেদনা, সহমর্মিতা জ্ঞাপন করে ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর দক্ষিণের পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের