ইউনিয়ন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক

আন্দোলনকে তৃণমূলে ছড়িয়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১৯আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১৯

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশের অস্তিত্বের সংকট চলছে। ১৪ বছর ধরে আওয়ামী লীগ জোর করে ক্ষমতা দখল করে বসে আছে। প্রতিনিয়ত গণতান্ত্রিক মূল্যবোধ নষ্ট করেছে। নির্বাচনি ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে। জনগণ নির্বাচন ব্যবস্থা থেকে বিমুখ হয়ে যাচ্ছে। স্বাধীনতার মূল চেতনা ধ্বংস করেছে।’

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত রংপুর বিভাগের স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভায় ফখরুল এসব কথা বলেন।

আন্দোলনকে তৃণমূলে আরও ছড়িয়ে দিয়ে সরকারের পতন ঘটানোর আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আন্দোলন শুরু হয়ে গেছে। জনগণের স্বপ্ন ভঙ্গকারীদের সরাতে হবে। জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে এ সরকারকে হঠাতে হবে।’

ঢাকায় বিএনপির মতবিনিময় সভায় রংপুর বিভাগের স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান চেয়ারম্যানরা

তিনি বলেন, ‘ভিন্নমত দমনে পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করছে। তেল, গ্যাস, সারসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে চলছে। সরকারের দুর্নীতির কারণে এসব হচ্ছে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘খালেদা জিয়া কারাগারে। ৩৫ লাখ নেতাকর্মীর নামে মামলা। দেশকে রক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারকে পরাজিত করতে হবে। খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে চার বছর ধরে প্রথমে কারাগারে পরে গৃহবন্দি করে রাখা হয়েছে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘দশ দফা দাবি দেওয়া হয়েছে। সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে নির্বাচন দিতে হবে। জনগণকে আন্দোলনে সম্পৃক্ত করতে হবে।’

বৈঠকে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব দুলু, ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ উপস্থিত রয়েছেন।

/এসটিএস/এফএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের