নির্বাচন কমিশন সরকারের মুখপাত্র হয়ে কাজ করছে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৩৬আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৪৮

রুহুল কবির রিজভী নির্বাচন কমিশন সরকারের মুখপাত্র হয়ে কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, কমিশন তার স্বাধীন ও স্বতন্ত্র সত্তার বাইরে গিয়ে সরকারের অনুগত হিসেবে কাজ করছে। আগের সকল নির্বাচনে আমরা তার প্রতিফলন দেখতে পেয়েছি।
বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের মনোনীত ব্যক্তির পক্ষে প্রত্যয়নপত্র প্রদানকারীর নাম জমা দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
ইউপি নির্বাচনে তাদের দলের ভারপ্রাপ্ত মহাসচিব দলীয়ভাবে মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের প্রত্যয়নপত্র জমা দেবেন বলে জানান বিএনপির এই নেতা।  
তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য দেশে গণতন্ত্রের লেশমাত্র না রাখা। তারা গণতন্ত্রের মুখোশ ধরে রাখবে। গণতন্ত্রের মুখোশে তারা একদলীয় শাসন কায়েম করে যাবে।
ইউপি নির্বাচনে প্রত্যাশা সম্পর্কে তিনি বলেন, দেখা যাবে নির্বাচনের আগের রাত ৩টায় তারা সিল মেরে ব্যালট বাক্স ভরে রাখবে। এরপরও আমরা সরকারের স্বরূপ জনগণের কাছে উন্মোচন করতে এ নির্বাচনে এসেছি।

দলীয় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে রিজভী অভিযোগ করেন।

/ইএইচএস/বিটি/এইচকে

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের