রাজপথে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০২৩, ১৫:৪২আপডেট : ২০ মার্চ ২০২৩, ১৬:৫৫

সদ্য অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ‘একতরফা’ ও ‘ভোট চুরি’র অভিযোগ এনে পুনর্নির্বাচনের দাবিতে রাজপথে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি সমর্থক আইনজীবীরা। সোমবার (২০ মার্চ) দুপুরে সুপ্রিম কোর্ট বারে সাংবাদিক ও আইনজীবীদের ওপর পুলিশের ‘বর্বরোচিত নির্যাতন’ এবং আইনজীবী নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দায়ের’-এর অভিযোগ এনে বিক্ষোভ করেন তারা।

এদিন দুপুর সোয়া ১২টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে সাবেক অ্যাটর্নি জেনারেল ও জাতীয়তাবাদী আইনজীবী ফেরামের সভাপতি এ জে মোহাম্মদ আলী, ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য (নীল) প্যানেলের সভাপতি প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকন সম্পাদক প্রার্থী ও সাবেক সম্পাদক মো. রুহুল কুদ্দুস কাজলের নেতৃত্বে কয়েক’শ আইনজীবী বিক্ষোভ মিছিল নিয়ে হাইকোর্ট মাজার গেট দিয়ে রাজপথে প্রবেশ করেন।

বিক্ষোভ মিছিলটি কদম ফোয়ারা ও জাতীয় ঈদগাহ মায়দানের সামনে আসলে আইনজীবীরা রাজপথে বসে পড়েন। সেখানে আইনজীবীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন। এসময় আইনজীবীরা সুপ্রিম কোর্ট বারে ‘ভোট চুরি’র প্রতিবাদে প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন।
 
সমাবেশে সভাপতি প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকন অভিযোগ করে বলেন, ‘সুপ্রিম কোর্ট বারে পুলিশ ঢুকিয়ে তারা ভোট ডাকাতি করেছে। আগামীতে তারা বিচারও ডাকাতি করবে। সুতরাং এই হামলার বিচার করতে হবে। সুপ্রিম কোর্টে কলঙ্কজনক ঘটনার জন্য প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। সুপ্রিম কোর্টে কোনও নির্বাচন হয়নি। ভোটের নামে হঠাৎ করে সুপ্রিম কোর্টে পুলিশ প্রবেশ করলো। সাংবাদিক, আইনজীবীদের পেটালো, নিগৃহীত করা হলো। ভোট কেন্দ্র থেকে সবাইকে বের করে দিলো। সরকার সমর্থকরা পুলিশের মাধ্যমে ভোট কেন্দ্র দখল করলো।’

প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের কোনও বিচারপতি সুপ্রিম কোর্টে পুলিশ প্রবেশের অনুমতি দেননি উল্লেখ করে তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টে পুলিশ প্রবেশ করে আইনজীবী ও সাংবাদিকদের মারধর কারা কারণে আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলকে পদত্যাগ করতে হবে। সুপ্রিম কোর্ট বারে নতুন করে নির্বাচন দিতে হবে। অন্যথায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, চলবে।’

বিএনপির আইন সম্পাদক আইনজীবী ফোরামের মহাসচিব কায়সার কামাল বলেন, ‘বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, চক্রান্ত হয়েছে। আইনজীবী সমাজ রাজপথে নেমে এসেছে। বেগম খালেদা জিয়ার ন্যায়বিচার রাজপথে হবে ইনশাআল্লাহ। অবিলম্বে সুপ্রিম কোর্ট বারে নির্বাচন দিতে হবে। আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলকে পদত্যাগ করতে হবে। অন্যথায় আইনজীবী সমাজ রাস্তায় নেমেছে, আর রাস্তা থেকে উঠবে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কায়েম করতে হবে।’

সভাপতির বক্তব্যে এ জে মোহাম্মদ আলী বলেন, ‘সুপ্রিম কোর্টে, হাইকোর্টে পুলিশ অযাচিত হামলা করেছে। আমাদের একটাই দাবি, এই স্বৈরাচার সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। আন্দোলন চালিয়ে যাবো।’

/বিআই/ইউএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের