জেলগেট থেকে তৃতীয়বারের মতো আটক স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০২৩, ১৫:০৪আপডেট : ০১ মে ২০২৩, ১৫:০৪

তিন দফায় জামিনে মুক্তি পেলেও ফের জেলগেট থেকে আটক হয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির। সোমবার (১ মে) তৃতীয়বারের মতো কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে আটক করা হয় তাকে।

আজিজুর রহমান মুসাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম সাংবাদিকদের বলেন, ‘গত ৮ ডিসেম্বর মোসাব্বিরকে আটক করে পাঁচ দিন নিখোঁজ রাখা হয়। পরে আদালতে হাজির করে পুলিশ। প্রায় দেড় মাস পর তিনি সব মামলায় জামিন পান। ২ ফেব্রুয়ারি জেলগেট থেকে মতিঝিল থানার একটি পুরনো মামলায় সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে পুলিশ। উচ্চ আদালতে সব মামলায় জামিন লাভের পর শেরে বাংলা নগর থানার একটি পুরানো মামলায় গত ১১ এপ্রিল জেলগেট থেকে তাকে আবারও সন্দেহজনক হিসেবে আটক করা হয়।’

সুরাইয়া বেগম জানান, রবিবার শেরে বাংলা নগর থানার মামলা থেকেও তিনি জামিন লাভ করেন। আজ সোমবার মুক্তি লাভের সময়ে জেলগেট থেকে তাকে আবারও আটক করা হয়। মুক্তি পাওয়ার পরও তার মুক্তি মিলছে না।

মোসাব্বিরের অনুপস্থিতি এবং তাকে বারবার হয়রানি করায় পরিবারের সদস্যরা ভেঙে পড়ছেন বলে জানান সুরাইয়া বেগম।

মোসাব্বিরের আইনজীবী অ্যাডভোকেট দেলোয়ার জাহান রুমি জানান, সব মামলায় জামিন হওয়ায় তার মুক্তিতে কোনও বাধা ছিল না। কিন্তু যেভাবে একের পর এক পুরনো মামলায় সন্দেহজনকভাবে জেলগেট থেকে আটক করা হচ্ছে তাতে মোসাব্বিরের আইনের অধিকার, মানবাধিকার খর্ব হচ্ছে। ঈদের ছুটি, ভ্যাকেশন, মে দিবস উপলক্ষে উচ্চ আদালত বন্ধ থাকায় নো অ্যারেস্ট, নো হ্যারেস আদেশ তাদের পক্ষে নেওয়া সম্ভব হয়নি। তবে তারা এবার আস্থাশীল ছিলেন। কিন্তু এবারও আইনের ব্যত্যয় ঘটিয়ে মোসাব্বিরের মুক্তির পথে বাধা দেওয়া হলো।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান এ বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘সরকারের আজ্ঞাবাহ আইনশৃঙ্খলা বাহিনী আইনের কোনও তোয়াক্কা না করে, নিয়মের তোয়াক্কা না করে, মানবাধিকার রক্ষা না করে মোসাব্বিরের ওপর নির্যাতন করছে। এই অত্যাচারের শেষ হবেই।’

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের