সতর্ক থেকে আন্দোলন জোরদার করতে হবে: মান্নার সঙ্গে বৈঠকে খালেদা জিয়া

সালমান তারেক শাকিল
০৮ মে ২০২৩, ২৩:০৫ আপডেট : ০৮ মে ২০২৩, ২৩:১৪

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ সফর ভালো হয়নি; ষড়যন্ত্র করে নেতাদের বিপথগামী করার চেষ্টা করবে সরকার; এক্ষেত্রে সজাগ থাকতে হবে; সতর্ক থাকতে হবে; সরকারের কোনও ফাঁদে পা না দিয়ে আন্দোলন জোরদার করতে হবে।

সোমবার (৮ মে) রাত সোয়া দশটার দিকে বিএনপির চেয়ারপারসনকে উদ্ধৃত করে বাংলা ট্রিবিউনকে এসব কথা বলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এদিন রাতে বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে এসে বাংলা ট্রিবিউনের সঙ্গে কথা বলেন মান্না। সোমবার রাত সাড়ে ৮টার দিকে গুলশান-২-এ চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় যান তিনি। সেখানে প্রায় একঘণ্টা বেগম জিয়ার সঙ্গে কথা বলেন তিনি।

খালেদা জিয়ার সঙ্গে কী কথা হয়েছে, এমন প্রশ্নে মান্না বলেন, ‘কী বিষয় নিয়ে কথা হয়েছে, তা তো বলা যাবে না। তিনি তো হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। তাকে দেখে ভালো মনে হয়েছে আমার। ম্যাডামও কথায় কথায় জানান, তার শরীর পুরোপুরি সুস্থ হতে বিদেশে চিকিৎসার প্রয়োজন ছিল। কিন্তু এই সরকারের বাধায় তা হচ্ছে না।’

‘বেগম জিয়া রাজনীতি নিয়ে চিন্তিত’ উল্লেখ করেন মান্না বলেন, ‘ম্যাডাম তো সক্রিয় রাজনীতিতে নেই, কিন্তু তিনি দেশের রাজনীতি নিয়ে চিন্তিত। দেশ অন্ধকারের দিকে চলে গেছে। নৈতিক অবস্থা ধ্বংসের হাত থেকে দেশকে রক্ষা করতে সবাই মিলে চেষ্টা করতে বলেছেন।’

বিএনপি ও নাগরিক ঐক্যের সূত্রগুলো বলছে, খালেদা জিয়ার সঙ্গে মাহমুদুর রহমান মান্নার সাক্ষাতের কারণ এখনও জানা যায়নি। আন্দোলনরত নেতাদের মধ্যে মান্না-ই কেন গিয়েছেন, এই প্রশ্নের জবাব মেলেনি সোমবার রাতে।

বিএনপির চেয়ারপারসন কার্যালয়ের প্রভাবশালী একটি সূত্র বলছে, হতে পারে অভিভাবক হিসেবে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন গণতন্ত্র মঞ্চের নেতা মান্না।

বিএনপি চেয়ারপারসনের ঘনিষ্ঠ সূত্র জানায়, বেগম জিয়া বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশগ্রহণ না করার পরামর্শ দিয়েছেন। প্রয়োজনে মানুষকে একতরফা ভোট প্রত্যাখ্যান করার আহ্বান জানাতেও বলেছেন তিনি। এমনকি যদি বিএনপিকে বাদ রেখে জোর করে নির্বাচন করে, সেক্ষেত্রে তা বয়কটের পরামর্শ দিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

আন্দোলনের সময়সীমা নিয়ে তাড়াহুড়ো না করতেও বেগম জিয়া মত দিয়েছেন উল্লেখ করে একাধিক সূত্র জানায়, বেগম জিয়া বিএনপি ও বিরোধী দলগুলোর আন্দোলনের ফলাফল দেখে যেতে পারবেন কিনা, কবে নাগাদ আন্দোলন সফল হবে—এসব বিষয় নিয়েও নিজের মনোভাব ব্যক্ত করেন।

যদিও এ প্রসঙ্গে মাহমুদুর রহমান মান্নাকে প্রশ্ন করা হলে তিনি কোনও জবাব দেননি। তার ভাষ্য, ম্যাডাম আন্দোলনকে যত্ন সহকারে গড়ে তোলার পরামর্শ দিয়েছেন।

/এমএস/এমওএফ/
সম্পর্কিত
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
আখচাষি হিসেবে প্রধানমন্ত্রীর হাত থেকে ‌সরকারি প্রণোদনা নিলেন বিএনপির এমপি
দেশে প্রথম কোনও রাজনৈতিক দলের কার্যালয়ে সৌরবিদ্যুৎ চালু
সর্বশেষ খবর
মাথাপিছু ঋণ দেড় লাখ টাকার পথে
মাথাপিছু ঋণ দেড় লাখ টাকার পথে
যুবলীগ নেতাকে বাস থেকে নামিয়ে মাঠে নিয়ে মারধর, ছাত্রদল নেতা গ্রেফতার
যুবলীগ নেতাকে বাস থেকে নামিয়ে মাঠে নিয়ে মারধর, ছাত্রদল নেতা গ্রেফতার
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বাংলাদেশকে ১৬০ রানে গুটিয়ে ফাইনালে আফগানিস্তান
বাংলাদেশকে ১৬০ রানে গুটিয়ে ফাইনালে আফগানিস্তান
সর্বাধিক পঠিত
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
প্রশাসনের সহযোগিতায় প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো ৮৫ বছরের বৃদ্ধা মায়ের
প্রশাসনের সহযোগিতায় প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো ৮৫ বছরের বৃদ্ধা মায়ের