বাংলাদেশ বিশ্বে স্বৈরাচারী রাষ্ট্র হিসেবে চিহ্নিত হয়েছে: নোমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২৩, ২০:১৪আপডেট : ২৩ জুন ২০২৩, ২১:৪৩

সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, আওয়ামী লীগের একদলীয় শাসনের কারণে বাংলাদেশ আজ সারা বিশ্বে স্বৈরাচারী রাষ্ট্র হিসেবে চিহ্নিত হয়েছে।

শুক্রবার (২৩ জুন) বিকালে মোহাম্মদপুরের শংকর জামে মসজিদের পাশে জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আয়োজক সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট পারভীন কাওসার মুন্নীর সভাপতিত্বে ও মহাসচিব সারোয়ার হোসেন রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম।

নোমান বলেন, এই আওয়ামী লীগের কাছে দেশ ও জনগণ নিরাপদ থাকতে পারে না, তাদের অতীত ইতিহাস তা-ই বলে। এরা কখনও ভিন্নমত সহ্য করতে পারে না। স্বাধীনতার পরও এই আওয়ামী লীগ বিরোধী মতের হাজার হাজার তরুণকে হত্যা করেছে, মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে। রক্ষী বাহিনী গঠন করে সাধারণ মানুষকে অমানুষিক নির্যাতন করা হতো। ক্ষমতাকে চিরস্থায়ী করতে গঠন করা হয়েছিল বাকশাল। আজও একই কায়দায় ক্ষমতা চিরস্থায়ী করতে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে এই আওয়ামী লীগ।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন তালুকদার টুয়েল, মোহাম্মদপুর থানা বিএনপির আহ্বায়ক শুক্কুর মাহমুদ প্রমুখ।

/এসটিএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের