সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার বিএনপির ৩ সংগঠনের তারুণ্যের সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০২৩, ১৪:৪১আপডেট : ২১ জুলাই ২০২৩, ১৪:৫০

শনিবার (২২ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশের মধ্য দিয়ে শেষ হচ্ছে বিএনপির তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের যৌথ কর্মসূচি। এ উপলক্ষে নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে সমাবেশের প্রস্তুতির কথা জানান যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

সংবাদ সম্মেলনের পর সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করেছেন যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতারা। এ সময় বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক আমানউল্লাহ আমান, আবদুস সালাম উপস্থিত ছিলেন। সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করেছেন যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতারা

উদ্যান পরিদর্শনে গিয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেন, সমাবেশের প্রস্তুতি অনেক আগেই শেষ হয়েছে। ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের সমন্বয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। দেশের যুব সমাজের যারা অধিকার বঞ্চিত, চাকরির ক্ষেত্রে বৈষম্যের শিকার, তাদের আমরা মাফিয়া সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করছি।

এর আগে বৃহস্পতিবার রাতে তারুণ্যের সমাবেশ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে আলোচনা করা হয়। আলোচনার পর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

/এসটিএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম