স্বরাষ্ট্রমন্ত্রীকে রিজভীর প্রশ্ন

বিএনপির সমাবেশের দিন আ.লীগ কেন কর্মসূচি ডাকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২৩, ১৩:৪৩আপডেট : ২৫ জুলাই ২০২৩, ২০:৫৬

সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বিএনপির কোনও কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে না। তবে কর্মসূচির নামে রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে ব্যবস্থা নেওয়া হবে।’ এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 

তিনি বলেন, ‘বিএনপির কর্মসূচি পূর্বঘোষিত, অথচ একই দিন আওয়ামী লীগ শান্তিসভা কিংবা শান্তি মিছিল করলে তখন কি জনদুর্ভোগ হয় না? বিএনপির কর্মসূচির দিন কেন আওয়ামী লীগ কর্মসূচি পালন করে? কেন তারা একাত্তরের শান্তি কমিটির মতো শান্তি সমাবেশ বা শান্তি মিছিল করে?’

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী অভিযোগ করেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য উসকানিমূলক এবং নিজ দলের সন্ত্রাসীদের আশকারা দেওয়ার শামিল। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, এটি করার উদ্দেশ্য—বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আসা নেতাকর্মীদের বাধা প্রদান করা, হামলা করা এবং তাদের হত্যা ও জখম করা।’

‘বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের ওপর চড়াও হওয়া, রক্তাক্ত হামলা চালানো প্রতিটি ক্ষেত্রেই পুলিশ সরকারি সন্ত্রাসীদের পক্ষে পক্ষপাত দেখায় অথবা তাদের সঙ্গে যোগ দেয়। আর এই ভয়ংকর সর্বনাশা সহিংস সন্ত্রাসের জন্য দায়ী স্বরাষ্ট্রমন্ত্রী। তার নিয়ন্ত্রিত আইনশৃঙ্খলা বাহিনীর প্রটেকশনেই আওয়ামী সন্ত্রাসীরা রক্তাক্ত হামলায় মেতে ওঠে’, বলেন রিজভী। 

এ সময় রিজভী জানান, গত ১৯ মে থেকে এখন পর্যন্ত বিএনপির কেন্দ্র ঘোষিত জনসমাবেশকে কেন্দ্র করে সারা দেশে মোট ৩১৫টি মামলা হয়েছে। এ সময় গ্রেফতার হয়েছেন ১ হাজার ৩৫০ জন। এসব মামলায় মোট আসামি প্রায় ১ হাজার ২০০ জনেরও বেশি নেতাকর্মী।

/এসটিএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের