খালেদা জিয়াকে বিদেশে না পাঠালে কঠোর কর্মসূচি: আমির খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২৩, ১৪:১১আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ১৪:১৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যদি অনতিবিলম্বে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়ে সুচিকিৎসার ব্যবস্থা না করা হয়, তাহলে দেশের মানুষ কিন্তু চুপ করে থাকবে না। প্রয়োজনে খালেদা জিয়ার চিকিৎসার জন্য আরও কঠোর কর্মসূচি আসতে পারে।

বুধবার (১৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত মিলাদ মাহফিলে আমির খসরু এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৭৮তম জন্মদিন উপলক্ষে তার রোগমুক্তি কামনায় এ মাহফিল করা হয়।

খালেদা জিয়া বর্তমানে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

আমির খসরু বলেন, ‘উন্নত চিকিৎসা না দিয়ে খালেদা জিয়াকে যারা মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে তাদেরকে এর দায়ভার বহন করতে হবে। তারা খালেদা জিয়াকে চিকিৎসা করাতে দেবে না। চিকিৎসকদের বারবার বলা সত্ত্বেও তারা সুযোগ দিচ্ছে না। যারা মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে দিয়েছে, তার চিকিৎসা থেকে বঞ্চিত করছে। আগামীতে প্রত্যেককে এই দায় নিতে হবে।’

বিচার বিভাগকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন আমির খসরু। তিনি বলেন, ‘খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ১০ বছরের সাজা দেওয়া হয়েছে।’

এ সময় আরও ছিলেন বিএনপি নেতা আবদুস সালাম প্রমুখ।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের