শুক্রবার রাজধানীতে বিএনপি ও বিরোধী দলগুলোর গণমিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২৩, ১৯:৩৮আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১৯:৫৪

সরকার পতনের এক দফা দাবিতে শুক্রবার (১৮ আগস্ট) বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ ধারার রাজনৈতিক দলগুলোর গণমিছিল কর্মসূচি রয়েছে। রাজধানীর গুলশান-২, দয়াগঞ্জ মোড়সহ বিভিন্ন এলাকায় এসব কর্মসূচি পালন করবে দলগুলো।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শুক্রবার বেলা ৩টা থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির গণমিছিল শুরু হবে। দয়াগঞ্জ মোড় থেকে শুরু হয়ে কমলাপুর স্টেডিয়ামের পাশ দিয়ে খিলগাঁও চৌরাস্তায় গিয়ে শেষ হবে এই মিছিল। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন।

দ্বিতীয় গণমিছিল হবে ঢাকা মহানগর উত্তর বিএনপির ব্যানারে। গুলশান-২-এর ডিসিসি মার্কেটের সামনে থেকে শুরু হয়ে গুলশান-১ গোলচত্বর হয়ে তিতুমীর কলেজের সমানে দিয়ে মহাখালী বাস টার্মিনালে গিয়ে এ মিছিল শেষ হবে।

গণতন্ত্র মঞ্চ জানিয়েছে, মিছিল-পূর্ব সমাবেশ ও সমাবেশ শেষে গণমিছিল বিকাল ৪টা ২০ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হবে।

বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম জানান, তাদের ১২ দলীয় জোট বিকাল ৪টায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে থেকে মিছিল শুরু করবে।

শায়রুল কবির খান বলেন, ‘জাতীয়তাবাদী সমমনা জোট বিকাল ৪টায় পুরানা পল্টন আলরাজি কমপ্লেক্সের সামনে, এলডিপি বেলা ৩টায় কাওরান বাজার এফডিসি সংলগ্ন এলডিপি অফিসের সামনে থেকে, গণফোরাম ও পিপলস পার্টি বিকাল ৪টায় মতিঝিল নটরডেম কলেজের উল্টো দিকে গণফোরাম চত্বরের সামনে থেকে, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কার্যালয় পুরানা পল্টনের সামনে থেকে, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন বিকাল ৫টা ৩০ মিনিটে মালিবাগ মোড় থেকে, লেবার পার্টি বেলা ৩টায় নয়াপল্টন মসজিদ গলি অফিসের সামনে থেকে মিছিল শুরু করবে। এছাড়া গণঅধিকার পরিষদ (ডক্টর রেজা কিবরিয়া-ফারুক হাসান) বিকাল ৪টায় পুরানা পল্টন মোড়ে গণস্বাক্ষর ও পদযাত্রা করবে।’

শায়রুল কবির উল্লেখ করেন, গণতান্ত্রিক বাম ঐক্য সকাল ১০টায় সেগুনবাগিচা স্কুল থেকে পল্টন মোড় হয়ে প্রেস ক্লাবের সামনে মিছিল করবে। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ বিকাল ৪টায় শাহবাগ মোড় এবং সমমনা গণতান্ত্রিক পেশাজীবী জোট সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল শুরু করবে।

/এসটিএস/আরকে/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের