মুখে কালো কাপড় বেঁধে নয়াপল্টনে বিএনপির মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ আগস্ট ২০২৩, ১৭:৫৬আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ১৯:৫৩

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছে ঢাকা মহানগর বিএনপি।

বুধবার (৩০ আগস্ট) নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। তবে মঙ্গলবার সংবাদ সম্মেলনে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেখান থেকে সরে এসে তারা মানববন্ধন করেন। রাজধানীতে মৌন মিছিল না করতে পারলেও দেশের অন্যান্য জেলায় মৌন মিছিল করে বিএনপি।

ঢাকার মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, ‘এই সরকারকে একটি প্রশ্ন করে চাই, কালের ক্রন্দন ধ্বনি কি শুনেতে পান? আজ সরকারকে জবাব দিতে হবে, না হলে এই কালের ক্রন্দনের তীব্রতায়, এই কান্নার বন্যায় আজকের স্বৈরাচারী সরকার ভেসে যাবে।’

মানববন্ধনে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।

/জেডএ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের