১৩ বিলিয়ন ডলার জলে গেলো, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রসঙ্গে মঈন খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২৩, ১৬:৫৫আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ১৭:০২

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ‘আমি জানি এই বিদ্যুৎকেন্দ্রের পেছনে ১৩ বিলিয়ন ডলার খরচ হয়েছে। কিন্তু দুঃখের এবং যথেষ্ট যুক্তি দিয়ে বলছি, এই ১৩ বিলিয়ন ডলার জলে গেলো।’

বৃহস্পতিবার (৫ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বিএনপির মিডিয়া সেল আয়োজিত ‘পরিবেশ ও মানব বিপর্যয়ের আশঙ্কা উপেক্ষা করে দুর্নীতিগ্রস্ত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ একটি রাষ্ট্রীয় অপরিণামদর্শিতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. আব্দুল মঈন খান বলেন, ‘আজ আমরা যদি কেবল অর্থবৃত্ত সম্পদের পেছনে ছুটি, দেশের দরিদ্র মানুষের যে কোয়ালিটি অব লাইফ, তাদের স্বাস্থ্য, নিরাপত্তা– এগুলো ভুলে যাই। এগুলো ভুলে গেলে কিন্তু আমরা আমাদের মরার অথরিটি হারিয়ে ফেলবো। যেটা আজকের সরকার হারিয়ে ফেলেছে। তাদের এই দেশ পরিচালনার দায়িত্বে থাকার আর কোনও নৈতিক অধিকার নেই। তারা একে একে ভুল করে যাচ্ছে। তাদের সর্বশেষ ভুল হলো, এই নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট। আমি বিনীতভাবে এ সরকারকে অনুরোধ করবো– এই আগুন নিয়ে খেলার পথ থেকে আপনারা সরে আসুন।’

তিনি বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে খরচ হওয়া ১৩ বিলিয়ন ডলার যদি জলে নাও যায়, এর ফলশ্রুতিতে যে ক্ষতি হবে, বাংলাদেশে যে পরিবেশগত বিপর্যয় হতে পারে তার মূল্যমান ১৩০ বিলিয়ন ডলার হলেও অবাক হওয়ার কিছু নেই।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আমাদের দূরদর্শী হতে হবে। আমাদের আজকের জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তির যে বোঝাপড়া, আমাদের যে উপলব্ধি, আজকের যে গবেষণা তার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নিতে হবে। ষাট বছর আগের সেই পরিস্থিতি নিয়ে আজ সিদ্ধান্ত নিলে বাংলাদেশ ভুল করবে। আজ রাষ্ট্রের যে সিদ্ধান্ত হয়েছে আমি তাকে বলবো, চরম অপরিণামদর্শী।’

তিনি বলেন, ‘আজ বাংলাদেশে নিউক্লিয়ার পাওয়ার হবে– এর সবচেয়ে বড় প্রবক্তা হওয়ার কথা ছিল আমার। কিন্তু আমি আজ কেন এর বিরোধীতা করে কথা বলছি বলছি? কারণ পরমাণুর যে প্রতিক্রিয়া হয় তার ফলশ্রুতিতে দেশের কোটি কোটি মানুষের স্বাস্থ্যহানি হতে পারে। এই বিশ্বের পরিবেশগত ভারসাম্যও ধ্বংস করে দিতে পারে। সে জ্ঞান কিন্তু ৫০-৬০ বছর আগে মানুষের ছিল না। আজ সেই জ্ঞান হয়েছে বলেই আমি একজন পরমাণু বিজ্ঞানী হয়েও শক্ত ভাষায় বলছি এই ভয়ংকর, পরিবেশ ধ্বংসকারী পথ থেকে বাংলাদেশের কোটি কোটি মানুষকে বাঁচাতে হলে আমাদের এই প্রকল্প থেকে সরে আসতে হবে।’

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে এবং সদস্য শাম্মী আক্তারের সঞ্চালনায় আলোচনা সভায় আরও ছিলেন– সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যানের ড. শেখ ফরিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. লুতফর রহমান, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রমুখ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী