দুই মাসে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ৩৩৮ মামলা, আসামি ১৩ হাজার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২৩, ২২:২৪আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ২২:২৪

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ জানিয়েছেন, গত ২৮ ও ২৯ জুলাই থেকে আজ পর্যন্ত বিএনপি’র কেন্দ্রঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশে ৩৩৮টি মামলা হয়েছে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এসব মামলায় আসামি ১৩,৪৬০ জন।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকালে রাজধানীর নয়া পল্টনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ এ তথ্য জানান।

রুহুল কবির উল্লেখ করেন, জুলাইয়ের শেষ থেকে এ পর্যন্ত বিএনপির নানা কর্মসূচিকে কেন্দ্র করে আহত হয়েছে ১৭৫০ জন। গ্রেফতার হয়েছে ২২০০ জন।

সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ সম্প্রতি লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, ‘শেখ হাসিনা লন্ডনে সকল রীতিনীতি, শিষ্টাচার ও সভ্যতাকে তোয়াক্কা না করে নিকৃষ্টতম ভাষায় বক্তব্য রেখেছেন। খালেদা জিয়ার বয়স ৭৮ বছর, আর শেখ হাসিনার বয়স ১ বছর কম অর্থাৎ ৭৭। কিন্তু দেশনেত্রীর বয়স ৮০ বছর বানিয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনার বয়স যদি ৭৭ হয়, তাহলে ৮০ বছর থেকে কয় বছর কম হয়? বলে প্রশ্ন করেন রিজভী।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের