খালেদা জিয়ার খোঁজখবর নিলেন ১২ দলীয় জোটের নেতারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২৩, ১৩:৫৯আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১৩:৫৯

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে ও তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে গেছেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা। রবিবার (১৫ অক্টোবর) সকাল বেলা সাড়ে ১১টার দিকে তারা হাসপাতালে যান। এ সময় বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেডএম  জাহিদ হোসেন জোট নেতাদের স্বাগত জানান।

১২ দলীয় জোটের নেতা বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা জানান, গতকাল শনিবার রাতে বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে সিসিইউকে স্থানান্তর করেন। আজ তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল। ঘুমিয়ে থাকায় বেগম খালেদা জিয়াকে দেখতে পাননি ১২ দলীয় জোটের নেতারা।

বেগম খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডের অন্যতম সদস্য ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট ডা. শাহাবুদ্দিন তালুকদার তার স্বাস্থ্যের ব্যাপারে ১২ দলের নেতাদের ব্রিফিং করেন।

১২ দলীয় জোটের সমন্বয়ক, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইবরাহিম বলেন, ‘বেগম খালেদা জিয়া মাল্টিপল ডিজিসে আক্রান্ত। এই মুহূর্তে বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে লিভার ট্রান্সপ্লান্ট করাতে হবে, যা বাংলাদেশে সম্ভব নয়। বিদেশ থেকে চিকিৎসক নিয়ে এসে অপারেশন করালেও পোস্ট ম্যানেজমেন্ট সিস্টেম বাংলাদেশে নেই বলে এ দেশে উনার আর কোনও চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না।

ডা. শাহাবুদ্দিন তালুকদারকে উদ্ধৃত করে ইবরাহিম বলেন, বেগম জিয়ার মতো  দৃঢ় মনোবল সম্পন্ন রোগী তার ডাক্তারি জীবনে কখনও দেখেননি।

তিনি বলেন, ‘করোনা আক্রান্ত হওয়ার পর থেকে বেগম জিয়া শারীরিক যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এবং এর আগে ওনার প্রপার ট্রিটমেন্ট হয়নি।’

ইব্রাহিম সব প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে অনতিবিলম্বে বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর জন্য এই সরকার প্রধানের নিকট আবেদন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ১২ দলীয় জোট প্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সিনিয়র সহ-সভাপতি রাশেদ প্রধান, ইসলামী ঐক্য জোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা শওকত আমিন, বাংলাদেশ কল্যাণ পার্টির অতিরিক্ত মহাসচিব আব্দুল্লাহ আল হাসান সাকিব, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব কাজী নজরুল ইসলামসহ জোটের নেতারা।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে