পুলিশের বাধায় নির্বাচন ভবন ঘেরাও করতে পারলো না বাম গণতান্ত্রিক জোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২৩, ১৬:০১আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ১৬:৩০

‘সরকারের আজ্ঞাবহ’ নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও কর্মসূচি পালনের চেষ্টা করে বাম গণতান্ত্রিক জোট। তবে পুলিশ তাদের ভবনের কাছে যেতে দেয়নি, রাস্তা  থেকেই সরিয়ে দেয়।

এর আগে বিক্ষোভ মিছিল করে জোটের নেতারা বলেন, ২০১৪ ও ‘১৮ সালের মতো এবারও প্রহসনের নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হলে সারা দেশে আন্দোলন গড়ে তোলা হবে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) আইডিবি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ শেষ করে নির্বাচন ভবন অভিমুখে যাত্রা শুরু করেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। এসময় পুলিশের বাধা দিলে তারা সেখানে ১০ মিনিটের মতো অবস্থান করেন।

বাম গণতান্ত্রিক জোটের ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা (ছবি: ফোকাস বাংলা)

ঘেরাও কর্মসূচি থেকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু ভোট হবে না। ইসির কাজ দেখে মনে হয় তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

চলমান রাজনৈতিক সংকটের সমাধানে তিনটি পরামর্শ দিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, সরকার পদত্যাগ করে সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন সরকার গঠনের বিষয়ে আলোচনায় বসতে হবে। নির্বাচন কমিশন সরকারকে বলবে যে সারা দেশের মানুষ চায় নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন।

বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল

তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) আজিমুল হক সাংবাদিকদের বলেন, এটি একটি অতি গুরুত্বপূর্ণ এলাকা। এই এলাকায় অনেক গুরুত্বপূর্ণ অফিস রয়েছে। তাই পূর্ব অনুমতি না নিয়ে তারা এখানে বিক্ষোভ মিছিল করতে পারেন না। আমরা বিষয়টি জানতাম না। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম বিষয়টি জেনেছি। তারপর তাদের অনুরোধ করে শান্তিপূর্ণভাবে সরিয়ে দিয়েছি।

/জেডএ/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী